ফের আতঙ্ক উত্তরাখণ্ডে, জোশীমঠের কাছে বদ্রীনাথ হাইওয়েতে ফাটল, সংকটে চারধাম যাত্রা
উত্তরাখণ্ডে নতুন আতঙ্ক, ভেস্তে যেতে পারে চারধাম যাত্রা
চারধাম যাত্রার আগে নতুন আতঙ্ক জোশীমঠে। বদ্রীনাথ হাইওয়েতে দেখা দিয়েছে ফাটল। জোশীমঠের কাছেই বদ্রীনাথ হাইওয়েতে নতুন করে ফাটল দেখা দিয়েছে। এদিকে গত শনিবারই চারধাম যাত্রা শুরুর কথা ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। তারপরেই জোশীমঠের কাছে বদ্রীনাথ হাওয়েতে নতুন করে ফাটল দেখা দেওয়ায় উদ্বেগ বেড়েছে।

জোশীমঠ সংকট
জানুয়ারি মাসের প্রথম থেকেই জোশীমঠে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। জোশী মঠের একটা অংশ প্রায় ধসে পড়তে শুরু করেছে। একাধিক বাড়ি হোটেলে ভয়াবহ ফাটল তৈরি হয়েছে। রাস্তা বসে গিয়েছে। কয়েকশো মানুষ গৃহহীন। তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। অপরিকল্পিত নির্মাণের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে জোশী মঠে। এমনই দাবি করেছেন গবেষকরা। শতাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন এই ফাটলের জেরে।

নতুন করে ফাটল
শীতের দিন কেটে ধীরে ধীরে গরমের দিকে এগোতে শুরু করেছি আমরা। তারই মাঝে বদ্রীনাথ যাত্রা শুরু করার কথা ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। এই চারধাম যাত্রাই উত্তরাখণ্ডের কোষাগার পূর্ণ করে থাকে। গত শনিবার চারধাম যাত্রা শুরুর দিন ঘোষণা করে উত্তরাখণ্ড সরকার। তারপরেই নতুন করে জোশীমঠের কাছে ফাটল দেখা দিয়েছে। জোশী মঠের কাছে বদ্রীনাথ জাতীয় সড়কে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল যথেষ্ট চওড়া। এখনই সেখান দিয়ে যাতায়াত করা ঠিক হবে বলে মনে করা হচ্ছে না।

কেন ধস জোশীমঠে
জোশী মঠের একটা অংশ হয়তো আর কয়েকদিন পরেই তলিয়ে যাবে হিমালয়ের গর্ভে। তার জন্য দায়ী করা হয়েছে অপরিকল্পিত নির্মাণকে। কোনও রকম পরিকল্পনা না করেই যত্রতত্র বাড়ি এবং হোটেল নির্মাণ। সেই সঙ্গে নিকাশী ব্যবস্থাও পরিকল্পিত না হওয়ার কারণে পাহাড়ের মাটি আলগা হতে শুরু করেছে। সেকারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভূবিজ্ঞানীরা বলেছেন জোশীমঠের একটা অংশ হয়তো হিমালয়ের গর্ভে তলিয়ে যাবে।

বিপন্ন উত্তরাখণ্ড
একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে উত্তরাখণ্ড। কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতিত তৈরি হয়েছিল। তার জন্য চারবছর বন্ধ ছিল চারধাম যাত্রা। তারপরেই আবার জোশীমঠের পরিস্থিতি। এর মাঝে আবারও একরাধিকবার মেঘ ভাঙা বৃষ্টি থেকে ধসের মত একাধিক পরিস্থিতির মুখে পড়েছে উত্তরাখণ্ড। নগরায়ণের কারণে পাহাড় থেকে যথেচ্ছ হারে গাছ কাটার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন গবেষকরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications