টুইটারের পর কঙ্গনার কোভিড নিয়ে পোস্ট ডিলিট করল ইনস্টাগ্রাম, ব্যান হওয়ার অপেক্ষায় অভিনেত্রী

টুইটারের পর কঙ্গনার কোভিড নিয়ে পোস্ট ডিলিট করল ইনস্টাগ্রাম, ব্যান হওয়ার অপেক্ষায় অভিনেত্রী

‌যেখানে বিতর্ক সেখানেই কঙ্গনা। ফেসবুক বা টুইটার অথবা ইনস্টাগ্রাম সবেতেই নিজেকে বিতর্কিত করে রাখতে ভালোবাসেন এই অভিনেত্রী। বাংলার ভোট ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পোস্ট করায় টুইটার চিরদিনের মতো তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়ার পর এবার ইনস্টাগ্রামও একটি পোস্ট সরিয়ে দিলেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। ইনস্টাতে অভিনেত্রী মহামারি নিয়ে পোস্ট করেছিলেন বলে জানা গিয়েছে। ২দিন আগেই '‌কুইন’‌ অভিনেত্রী তাঁর অনুমগামীদের জানান যে তিনি করোনা পজিটিভ।

টুইটারের পর কঙ্গনার কোভিড নিয়ে পোস্ট ডিলিট করল ইনস্টাগ্রাম, ব্যান হওয়ার অপেক্ষায় অভিনেত্রী

নিজের ছবি পোস্ট করে কঙ্গনা লিখেছিলেন, '‌আমি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি, আমার কোনও ধারণা ছিল না এই ভাইরাস আমার দেহের মধ্যে পার্টি করছে, আমার শরীরে আস্তানা গড়া এই করোনাকে খতম আমি করবই, দয়া করে আপনাদের ওপর কোনও ক্ষমতাকে চড়াও হতে দেবেন না, যদি আপনি ভয় পান তবে তা আপনাকে আরও বেশি করে ভয় দেখাবে, আসুন এই কোভিড–১৯–কে ধ্বংস করি, এটা ছোটখাটো ফ্লু ছাড়া কিছুই নয়, যা খুব বেশি চাপে রয়েছে এবং খুব কম সংখ্যক লোককে আক্রান্ত করছে। হর হর মহাদেব।’‌ এই পোস্টের পরই নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় কঙ্গনাকে কারণ এই মহামারিকে তিনি ছোটখাটো ফ্লু বলেছেন। যেখানে দেশে অগণিত মানুষ মরছে ও আক্রান্ত হচ্ছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে।

এটার পরই ইনস্টাগ্রাম কঙ্গনার এই পোস্ট মুছে দেয়। যদিও কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এর জবাব দিয়েছে। রবিবার অভিনেত্রী ইনস্টা স্টোরিতে লেখেন, '‌ইনস্টাগ্রাম আমার করোনাকে ধ্বংস করব পোস্ট মুছে দিয়েছে, কারণ কেউ নাকি কষ্ট পেয়েছে এতে! সাম্যবাদ ও সন্ত্রাসবাদ–এর প্রতি সহানুভূতিশীল মানুষ এর আগে দেখেছি, কিন্তু করোনা ফ্যান ক্লাব নতুন!… মাত্র ২ দিন ইনস্টাগ্রামে আছি। এখন মনে হচ্ছে এটাও থাকবে না।’ নিজের পোস্টের সঙ্গে অনেকগুলো লাফিং ইমোজিও ব্যবহার করেছেন কঙ্গনা রানাওয়াত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+