Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

INDI Backs Mamata: কংগ্রেস নয়, মমতাই ইন্ডি জোটের পথপ্রদর্শক! শরদ-উদ্ধবের পর সমর্থন লালুরও

INDI Backs Mamata: ইন্ডি জোটে কোণঠাসা কংগ্রেস (Congress)। দর বাড়ছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। উদ্ধবের শিবসেনা, এনসিপির শরদ পাওয়ারের পর এবার মমতাকে ইন্ডি জোটের (INDI Alliance) নেতৃত্বে চান আরজেডির প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদবও (Lalu Yadav)। মমতাকেই ইন্ডি জোটের পথপ্রদর্শক হিসেবে দেখতে চান তাঁরা।

এনিয়ে কংগ্রেসের কোনও আপত্তি ধোপে টিকবে না বলেও মন্তব্য লালুর। তিনি বলেন, "কংগ্রেসের আপত্তিতে কিছু যায় আসে না। ইন্ডি জোটের নেতৃত্ব মমতা ব্যানার্জির হাতেই অর্পণ করা উচিত।" এমাসের শুরুতেই কংগ্রেসকে নিশানা করে মমতা বলেছিলেন ইন্ডির নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত। দায়িত্ব পেলে বাংলা থেকেই ইন্ডিকে নেতৃত্ব দেবেন বলে জানান পশ্চিমবঙ্গের তিন তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী।

lalu prasad yadav and mamata banerjee

বিগত লোকসভা ভোটে ৯৯টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের আসনে বসে কংগ্রেস। বিরোধী দলনেতার দায়িত্ব পান রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও তাদের নেতৃত্বাধীন জোটের ভরাডুবি ইন্ডি জোটে হাত শিবিরের ভূমিকায় প্রশ্ন তুলে দিয়েছে।

এমনকী সেই ভাঙন আরও সুস্পষ্ট হয়েছে চলতি শীতকালীন অধিবেশনে (Winter Session)। কংগ্রেসের রাহুল গান্ধীর আহ্বানে সংসদের বাইরে আদানি ইস্যুতে প্রতিবাদে সামিল হয়নি তৃণমূল ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (SP)। কংগ্রেসের প্রতিবাদে বারবার মুলতুবি হয়েছে লোকসভা। কিন্তু মুলতুবি নয়, তৃণমূল চায় লোকসভায় মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও মণিপুর ইস্যু নিয়ে সুর চড়াতে।

এর আগে উদ্ধবের শিবসেনা গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) মমতাকে জোটের নেত্রী হিসেবে সমর্থন জানিয়েছিলেন। বলেছিলেন, "ইন্ডি জোটের অন্যতম বড় শরিক করা হোক তৃণমূলকে। মমতা হোক বা কেজরিওয়াল, কিংবা শিবসেনা, আমরা সবাই একজোট রয়েছি।" এনিয়ে কথা বলতে অতিসত্ত্বর কলকাতা আসার ঘোষণাও করেন তিনি।

মমতার সপক্ষে আগেও সমর্থন জানিয়েছিলেন উদ্ধবের শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi)। এদিন মমতাকে লালুর সমর্থনের পর ফের একই সওয়াল করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, "ইন্ডি জোট মিলে এনিয়ে সিদ্ধান্ত হবে। তবে মমতা ব্যানার্জিকে জোটের নেত্রী করার প্রস্তাবকে স্বাগত। মমতা ব্যানার্জি নিজেও প্রস্তুত বলে জানিয়েছেন। আমরাও বিশ্বাস করি, যেভাবে উনি বিজেপির রাজনীতি রুখে দিয়েছেন, তা নজিরবিহীন।"

রাজ্যে রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর ঘর গোছাচ্ছে ইন্ডি। রাহুল গান্ধীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ কংগ্রেসের অন্দরেও। এদিকে বাংলায় গত ২ বারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কড় হাতে দমন করে মসনদ ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটেও ২০১৯ থেকে একলাফে ২০২৪-এ বিজেপির অনেকগুলি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এই অবস্থায় মমতার নেতৃত্বেই জাতীয় স্তরে ঘুঁটি সাজাতে চাইছে বিরোধী শিবির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+