বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা
বিহারের রাজনীতিতে প্রত্যাশিত সাফল্য না মিললেও লড়াই থেকে পিছিয়ে আসতে নারাজ তিনি। এবার নজর পড়শি রাজ্য পশ্চিমবঙ্গে। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করলেন তেজপ্রতাপ যাদবের নেতৃত্বাধীন জনশক্তি জনতা দল (জেজেডি)। তবে দলটি একক ভাবে ভোটে নামবে নাকি অন্য কোনও রাজনৈতিক শক্তির সঙ্গে জোট করবে, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজপ্রতাপ বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাঁদের দল প্রার্থী দেবে। কোন আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে এসে দলের সংগঠন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন।

শুধু বাংলার নির্বাচনই নয়, বিহারের বিধান পরিষদ নির্বাচনেও তাঁদের দল অংশ নেবে বলে জানিয়েছেন তেজপ্রতাপ। তাঁর দাবি, পাটনা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচনে তাঁদের সমর্থিত কয়েকজন প্রার্থী ইতিমধ্যেই জয় পেয়েছেন, যা ভবিষ্যতের জন্য দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
উল্লেখ্য, 'দায়িত্বজ্ঞানহীন আচরণ' ও 'পারিবারিক মূল্যবোধে আঘাত' এর অভিযোগ তুলে তেজপ্রতাপকে দল ও পরিবার থেকে বহিষ্কার করেছিলেন তাঁর বাবা, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। এরপরই তিনি নতুন রাজনৈতিক দল 'জনশক্তি জনতা দল' গঠন করেন। 'ব্ল্যাক বোর্ড' প্রতীক নিয়ে বিহারের নির্বাচনে লড়লেও উল্লেখযোগ্য সাফল্য পায়নি দলটি।
তবে এবার পশ্চিমবঙ্গের ময়দানে নামার ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ তেজপ্রতাপের প্রাক্তন দল রাষ্ট্রীয় জনতা দল বর্তমানে বিরোধী জোট ইন্ডিয়া জোট অংশ। সেই জোটেই রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে বাংলার নির্বাচনে তেজপ্রতাপের দল কী কৌশল নেয়, তা নিয়ে আগ্রহ বাড়ছে রাজনৈতিক মহলে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications