Pahalgam Terror Attack: পাকিস্তানকে কড়া শাস্তি! কূটনৈতিক সম্পর্ক কার্যত 'ছিন্ন' করল ভারত

Pahalgam Terror Attack: পহেলগাঁও জঙ্গি হামলাকাণ্ডের জেরে পাকিস্তানকে কূটনৈতিক শাস্তি ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। আর তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সূত্রের খবর, বৈঠকে নেওয়া হয়েছে আরও রণনীতি। যদিও তা এখনই জনসমক্ষে আনবে না মোদী সরকার।

পাকিস্তানের সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন ঘোষণা করল ভারত। পাকিস্তানের যত কূটনীতিক ভারতে রয়েছেন, তাঁদের অবিলম্বে ভারত ছেড়ে চলে যেতে হবে। নয়াদিল্লিতে অবস্থিত ভারতীয় হাই কমিশন বন্ধ। আর তাই দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা, সামরিক, নৌবাহিনী ও বায়ুসেনার যারা উপদেষ্টা রয়েছেন, তাঁদের ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হল। ওই সমস্ত পদ বাতিল করে তাদের ভারতে 'নিষিদ্ধ' ঘোষণা করা হল কেন্দ্রের তরফে। এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে ভারত থেকে প্রস্থানের জন্য।

modi

পাশাপাশি ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে যে ভারতের প্রতিরক্ষা, সামরিক, নৌবাহিনী ও বায়ুসেনার উপদেষ্টা যাঁরা রয়েছেন, তাঁদেরও ফিরিয়ে নেবে ভারত। একইসঙ্গে উভয় হাই কমিশন থেকে সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাপোর্ট স্টাফদেরও সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ভারত। ফলে হাই কমিশনে ৫৫ জন থেকে সার্বিক আধিকারিকদের সংখ্যা ৩০-এ নামিয়ে আনা হল। উক্ত সিদ্ধান্ত আগামী ১ মে-এর মধ্যে কার্যকর করতে হবে।

কূটনীতিকরা ছাড়াও ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদেরও এখনই এদেশ থেকে চলে যাওয়ার নির্দেশ বিদেশমন্ত্রকের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানি নাগরিকদের। কোনও পাকিস্তানি নাগরিক আর ভারতে আসতে পারবেন না। ভারতের ভিসাও দেওয়া হবে না তাদের। আবার ভারত থেকে যাঁরা বৈধ নথি নিয়ে পাকিস্তানে রয়েছেন, তাঁদের ১ মে-এর মধ্যে দেশে ফিরতে হবে।

SAARC ভিসা নিয়ে আর ভারতে আসা যাবে না। ওই ভিসা নিয়েও যারা বর্তমানে ভারতে রয়েছেন, সেই সমস্ত পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। ১৯৯২ সালে অফিসিয়ালি সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম ওরফে এসভিইএস চালু করা হয়েছিল। সার্কের সদস্য দেশগুলির মধ্যে যোগাযোগ নিবিড় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ২৪টি বিশেষ ক্যাটেগরিতে ওই ভিসা দেওয়া হয়। বিচারক, সাংসদ, বরিষ্ঠ সরকারি আধিকারিক, ব্যবসায়ী, সাংবাদিক ও ক্রীড়া বিশিষ্টদের এই ভিসা দেওয়া হয়ে থাকে। SAARC SPES ভিসা নিয়ে ভারতে যে পাকিস্তানি নাগরিকরা রয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে বেরিয়ে যেতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+