ফুস হয়ে গেল সব হুমকি, তেল চায় বাংলাদেশ! ভারতই 'বাবা', এবার ইউনূসকে বোঝাবে মোদী সরকার?
India-Bangladesh: ফের একবার ভারতের কাছে হাত পাততে চলেছে বাংলাদেশ। ১৪ লাখ টনেরও বেশি পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ। আর তা নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যেই কার্যকর করতে চায়। সেই অনুযায়ী ভারত সহ সাত দেশের ৮ প্রতিষ্ঠান থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। সেই মতো ভারত ছাড়াও তালিকায় আছে চিন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
জানা যাচ্ছে, ভারত সহ এই মোট সাত দেশ থেকে জ্বালানি তেল আমদানিতে প্রায় ৯৬ কোটি মার্কিন ডলার ব্যয় হবে (India-Bangladesh)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার ৪৭৯ কোটি টাকা বলে সে দেশের অন্যতম প্রধান সংবাদমাধ্যম 'প্রথম আলো'র প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশের অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। যেখানে ভারত সহ মোট সাত দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। 'প্রথম আলো'য় প্রকাশিত খবর অনুযায়ী, সরকার থেকে সরকার পর্যায়ে অর্থাৎ জিটুজি ভিত্তিতে এই পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সে দেশ।
যে সাত দেশের আট সংস্থা থেকে বাংলাদেশ এই তেল কিনবে এর মধ্যে আছে লালচিনের দুটি সংস্থা। আর সেগুলি হল পেট্রো চিনা এবং ইউএনআইপিইসি। এছাড়াও বাকি যে ছয় দেশ আছে সেখানকার একটি করে ছয় সংস্থা থেকে এই জ্বালানি তেল আমদাবি করবে বাংলাদেশ। যার মধ্যে আছে ভারতের আইওসিএল।
এছাড়াও ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল, থাইল্যান্ডের পিটিটিটি, ওমানের ওকিউটি এবং সংযুক্ত আরব আমিরাতের ইউএনওসি থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করার সিধান্ত নিয়েছে বাংলাদেশ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি সূত্রকে কোট করে ওপার বাংলার সংবাদমাধ্যম জানাচ্ছে, আমদানিকৃত জ্বালানি তেলের মধ্যে আছে গ্যাস অয়েল ৮ লাখ ৮০ হাজার টন, জেট এ-ওয়ান ১ লাখ ৯০ হাজার টন, মোগ্যাস ৭৫ হাজার টন, ফার্নেস অয়েল ২ লাখ ৫০ হাজার টন এবং মেরিন ফুয়েল ৩০ হাজার টন।
বলে রাখা প্রয়োজন, হাসিনা সরকারের পতন হলেও ওপার বাংলার মানুষের মাথার উপর থেকে হাত তুলে নেয়নি ভারত। লাগাতার সে দেশে চাল-আলু-পেঁয়াজ রফতানি করে চলেছে। এবার তেলও কিনবে বাংলাদেশ। তবে ভারত পাঠাবে কিনা সেদিকেই নজর।












Click it and Unblock the Notifications