Toll Tax Update: ভোট মিটলেই টান পড়বে পকেটে! বাড়ছে আশঙ্কা, জানেন কী ঘটবে?
Toll Tax Update: আপাতত বাড়ছে না জাতীয় সড়কে টোল ট্যাক্স (Toll TAX)। কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এল ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)। দেশের বেশিরভাগ টোল হাইওয়েতে ১লা এপ্রিল থেকে কর বাড়ানো হয়। কিন্তু ভোটের সেই সিদ্ধান্ত থেকে সরে এল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ফলে জাতীয় সড়কে যাতায়াতের ক্ষেত্রে এখনই বাড়তি খরচ করতে হবে না।
পুরানো হারেই দিতে হবে টোল ট্যাক্স (Toll Tax Update)। তবে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) মিটলেই বাড়তে পারে করের মূল্য! যা চাপ তৈরি করতে পারে সাধারণ মানুষের উপর। দেশের বেশিরভাগ টোল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতেই ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তালিকায় ছিল উত্তরপ্রদেশের বিভিন্ন জাতীয় সড়কের উপরে বাড়তি টোল ট্যাক্স আদায়ের (Toll Tax Update) সিদ্ধান্ত নেওয়াও হয়। প্রায় ১০ শতাংশ কর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু ক্ষেত্রে পাঁচ শতাংশ পর্যন্ত কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই বিষয়ে পদক্ষেপ করে জাতীয় নির্বাচন কমিশন। ভোট চলাকালীন ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) যাতে কর না বাড়ায় সেই পদক্ষেপের কথা জানানো হয়।
এমনকি পরিবহণ মন্ত্রকের সঙ্গেও এই বিষয়ে কমিশনের আলোচনা হয় বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। দীর্ঘ আলোচনার পরেই সড়ক পরিবহণ মন্ত্রক কর বৃদ্ধির বিষয়টিতে সবুজসংকেত দেয়নি বলেই খবর। আর তা দেওয়াতে বাড়তি কর আদায়ের রাস্তা থেকে সরে এসেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)। কর বাড়ছে না পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে যমুনা এক্সপ্রেসওয়ে, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েও। যা অবশ্যই বড়সড় স্বস্তি বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিন ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে। যা চলবে আগামী ১লা জুন পর্যন্ত। ফলাফল প্রকাশ হবে ৪ জুন। প্রায় দেড় মাস ধরে নির্বাচনী প্রক্রিয়া চলবে। আর এই দীর্ঘ সময় ধরে দেশে জারি থাকবে আদর্শ আচরণ বিধি।
এই সময় টোল বৃদ্ধি নিয়ে নানা স্তর থেকে প্রশ্ন উঠছিল। তৈরি হয় বিতর্ক। যদিও শেষমেশ কর বৃদ্ধির পথ থেকে মন্ত্রক সরে আসলেও ভোট মিটলেই এই বিষয়ে পদক্ষেপ করবে না তো! এক ধাক্কায় টোল কর বেড়ে যাবে না তো?> জোর জল্পনা। যদিও এক সংবাদমাধ্যমের প্রকাশির খবর অনুযায়ী, ভোট মিটলেই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে জাতীয় সড়কে যাতায়াত আরও দামী হবে।












Click it and Unblock the Notifications