Tax Relief: মধ্যবিত্তের আরও স্বস্তি! আয়করের পর এবার জিএসটি ছাড়ে নজর মোদী সরকারের
Tax Relief: আয়করে বিপুল ছাড়ের ঘোষণা করেছে মোদী সরকার (Modi Sarkar)। গত শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তাতেই ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতে হবে না বলে ঘোষণা করা হয়েছে। আর এবার মধ্যবিত্তের সুরাহায় আরও কর ছাড়ের পথে হাঁটতে পারে কেন্দ্র।
জিএসটির (GST) বোঝা লাঘব করার সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার। সূত্রের খবর, পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটির (Goods and Service Tax) জটিলতা দূর করে নতুন কর কাঠামো রূপায়ণ করতে পারে কেন্দ্রীয় সরকার।

যাতে করে জিএসটি সহজবোধ্য হয় ও পুনরায় অনায়াসেই তা বাস্তবায়ন করা সম্ভবপর হয়, সেই উদ্যোগ নিতে পারে কেন্দ্র। মূল লক্ষ্যই হবে জিএসটির কর কাঠামো (GST Structure) পুনর্নির্ধারণ করা। পুনরায় তৈরি করা হবে কর কাঠামো যাতে করে আমজনতার সুরাহা হয় ও জিএসটির বোঝা লাঘব হয়।
জিএসটিতে চার ধরনের স্ল্যাব (GST Slabs) রয়েছে। সেগুলি হল যথাক্রমে ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশ। সেই মতো বিভিন্ন পণ্য ও পরিষেবার উপর কর ধার্য করা হয়।
স্ল্যাব অনুযায়ী যথাক্রমে ২১ শতাংশ, ১৯ শতাংশ, ৪৪ শতাংশ ও ৩ শতাংশ কর আরোপ (GST Levied) করা হয়। সূত্রের খবর, স্ল্যাবের সংখ্যা কমানো-সহ একাধিক জটিলতা দূর করতে উদ্যোগী হতে পারে কেন্দ্র।
জিএসটি কর কাঠামোর সরলীকরণ ও বদল আনা নিয়ে মন্ত্রিসভায় বৈঠকও হতে পারে। জিএসটি রেট নিয়ে আলোচনায় ইতিমধ্যেই একাধিক মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২০২১ সালের সেপ্টেম্বরে মন্ত্রীগোষ্ঠীকে দায়িত্ব দেয় জিএসটি কাউন্সিল।
একাধিকবার বৈঠকেও বসে মন্ত্রীগোষ্ঠী। তবুও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সুপারিশ তারা দেয়নি। তবে এবারে আয়কর ছাড়ের পর জিএসটি ছাড়েও ব্যবস্থা নিতে পারে কেন্দ্র। আমজনতার ভোগব্যায় বৃদ্ধিতে ফের মাস্টারস্ট্রোক আনতে পারে মোদী সরকার।
একই প্রকার দ্রব্যের উপর দামের ভিত্তিতে আলাদা আলাদা জিএসটির নীতি তুলে দিতে পারে কেন্দ্র। এধরনের জটিলতাই দূর করে সরল করা হবে জিএসটি কর কাঠামো। সূত্রের এও খবর, স্ল্যাবের সংখ্যা কমিয়ে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার।
এক্ষেত্রে ১২ ও ১৮ শতাংশের জিএসটি স্ল্যাবকে একত্রিত করার চেষ্টা করা হতে পারে। তাতে করে ১৫ বা ১৬ শতাংশের নতুন স্ল্যাব তৈরি হতে পারে। সেক্ষেত্রে কোন কোন পণ্য ও পরিষেবার দাম কমে, সেটাই বিবেচ্য।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications