মেয়েরা বৃষ্টিতে ভেজার পরই সবার প্রথমে কী করতে চায় জানেন কি
মেয়েদের কাছে বৃষ্টির আলাদা গুরুত্ব রয়েছে। সমীক্ষা বলছে, মেয়েরা বৃষ্টি ভালোবাসে।
ভারতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টির মরশুম। এখন রাস্তাঘাটে রোজ বেরনো মানেই একবার না একবার কাকভেজা হয়েই ফিরতে হবে। তবে অনেকে বৃষ্টিতে ভিজতে ভালোই বাসেন। তবে বর্ষার একনাগাড়ে বৃষ্টি দেখে বিরক্ত হন, এমন মানুষও রয়েছেন।[আরও পড়ুন:ইনিই কি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা সেনানী, কে ইনি, চিনে নিন]
তবে মেয়েদের কাছে বৃষ্টির আলাদা গুরুত্ব রয়েছে। সমীক্ষা বলছে, মেয়েরা বৃষ্টি ভালোবাসে। খুব কম মহিলাই রয়েছেন যাদের বৃষ্টির জলে অ্যালার্জি রয়েছে। যে মহিলারা বৃষ্টি ভালোবাসেন তারা বৃষ্টির মরশুমে কী করতে ভালোবাসেন জানেন কি?[আরও পড়ুন:(ছবি) ডিওডোরেন্ট থেকে সাবাধান! নয়তো এই ক্ষতিগুলির সম্ভাবনা প্রবল!]

বৃষ্টির সময়ে অনেকেই বৃষ্টিতে ভিজতে চান। যারা লজ্জার চোটে তা পারেন না, তারা বর্ষার জলে পা ডুবিয়ে চটি হাতে নিয়ে হাঁটতে ভালোবাসেন। বৃষ্টির সময়ে জানালার পাশে বসে বহুক্ষণ ধরে বৃষ্টি দেখেন। সঙ্গে চা ও তেলেভাজা সহযোগে বৃষ্টি উপভোগ করেন।
আর কমবয়সী মহিলারা অনেকেই নিজের ভালোবাসার মানুষের সঙ্গে থাকলে বর্ষার মধ্যেই বাইকে চেপে ঘুরতে ভালোবাসেন। কারণ বৃষ্টির ফোঁটা গায়ে মেখে বাইকে প্রিয়জনের সঙ্গে ঘুরলে নাকি মন একেবারে ফুরফুরে হয়ে যায়। আর এসব কারণেই বর্ষাকাল মেয়েদের এত প্রিয় হয়।












Click it and Unblock the Notifications