ইনিই কি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা সেনানী, কে ইনি, চিনে নিন
রাশিয়ার বাসিন্দা ইলিনা দেলিগোইস সম্ভবত সেনার পোশাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা
নাম ইলিনা দেলিগোইস। মনে করা হচ্ছে সেনার পোশাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা সম্ভবত তিনিই। এমনিতে অনেকেই সুন্দর হন। তবে সেনার পোশাকে এমন অপরূপ সৌন্দর্য আর কারও আছে কিনা সন্দেহ।
তবে যদি মনে করে থাকেন ইলিনা সেনা দলের অংশ তাহলে একেবারেই ভুল ভাববেন। কারণ রাশিয়ার নাগরিক ইলিনা মহিলা সেনানী নন। তিনি ফটোগ্রাফি ভালোবাসেন। ভালোবাসেন তিনি সুন্দর ছবি তুলতে। আর এই করেই তিনি আজ ইন্টারনেট সেনসেশন।

আর এসব করতে গিয়েই জামাকাপড়ের দোকান খুলে ফেলেছেন তিনি। আর পোশাকের বিজ্ঞাপন করতে নিজেই নানা ধরনের পোশাক পড়ে ছবি তোলেন। ইন্টারনেটে তাঁর নানা ধরনের পোশাকের ছবি বেশ ভাইরালও হয়ে যায়। তবে তা পোশাকের কারণে নয়, ইলিনার সৌন্দর্যের জন্য।
ইলিনা দেলিগোইসের নানা পোস্টে হাজারো লাইক, কমেন্টস পড়ে। তার মধ্যেই একজন যথার্থই বলেছেন, ইলিনা সেনা দলে যোগ দিলে বিশ্বের সবচেয়ে সুন্দরী সেনানী হবেন, নিঃসন্দেহে।












Click it and Unblock the Notifications