Rajkot Airport: বিমানবন্দরে বিপদ! দিল্লির পর এবার রাজকোট, টার্মিনালের ছাউনির একাংশ ভেঙে পড়ল
বিমানবন্দরে বিপদ যেন কিছুতেই কাটছে না। দিল্লির পর এ বার গুজরাতের রাজকোট। বিমানবন্দরে ছাউনির একাংশ ছিড়ে গিয়ে প্রবল বিপত্তি ঘটল শনিবার। গুজরাতের এই শহরে প্রবল ঝড়বৃষ্টিতে বিমানবন্দরের একটি টার্মিনালের ছাউনির একাংশ ছিড়ে গিয়েছে বলে খবর।
বিমানবন্দর কৃর্তপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির ফলে জমা জলের কারণে ওই অংশটি ভেঙে পড়েছে। অস্থায়ী টার্মিনালের বাইরে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। শুক্রবারই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদ ভেঙে এক ব্যক্তির মৃত্যুর হয়। যে ঘটনাকে কেন্দ্র করে দেশ উত্তাল হয়ে পড়ে।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ার ঘটনায় আহত হন অন্তত আট জন। তাদের মধ্যে এক জন মারাও যান। দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে।
দিল্লি বিমানবন্দরের ঘটনার রেশ কাটার ২৪ ঘণ্টার মধ্যে একই বিপদ ঘটল দেশের আরও একটি বিমানবন্দরে। এবারস্থান মোদী গড় গুজরাত। রাজকোটের বিমানবন্দরের বাইরে একটি ছাউনির বিরাট অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে।এয়ারপোর্টের ঠিক বাইরে, যেখানে যাত্রীদের গাড়ি থেকে নামানো হয় এবং গাড়িতে তোলা হয়। যদিও কেউ এই ঘটনায় হতাহত হননি।
VIDEO | Canopy collapses at the passenger pickup and drop area outside #Rajkot airport terminal amid heavy rains.
— Press Trust of India (@PTI_News) June 29, 2024
(Source: Third Party) pic.twitter.com/gsurfX2O1S
গুজরাতের রাজকোট শহরে আন্তর্জাতিক বিমানবন্দরটিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন গতবছর। ২০২৩ সালের ২৭ জুলাই পথচলা শুরু হয় এটির। মাত্র এক বছরের মধ্যেই সেটির টার্মিনালের ছাউনি ভেঙে পড়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। মাত্র এক বছরের মধ্যেই সেটির টার্মিনালের ছাউনি ভেঙে পড়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে।
গুজরাত জুড়ে প্রবল বর্ষণ চলছে। শুক্রবার বিকাল থেকে ঝড়বৃষ্টি শুরু হয়েছে গুজরাতে। শনিবার সকালেও তা অব্যাহত। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন সক্রিয় থাকবে ঘূর্ণাবর্ত, যার জেরে রাজ্যের বেশ কিছু অংশে ভারী বর্ষণ হবে। এও জানানো হয়েছিল, এই পরিস্থিতি চলবে আগামী পাঁচদিন। প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় দক্ষিণ গুজরাতে হলুদ সতর্কতা জারি হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications