ডারউইনের পর নিউটনের 'ল অফ মোশন' নিয়ে নয়া তত্ত্ব বিজেপি নেতার!জানুন তাঁর বক্তব্য
বিজেপি নেতা সত্যপাল সিং তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য এমনিতেই চর্চায় থাকেন। এর আগে ডারউইনের তত্ত্ব ঘিরে কিছু প্রশ্ন তুলে বিতর্কে এসেছেন এই মন্ত্রী।
বিজেপি নেতা সত্যপাল সিং তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য এমনিতেই চর্চায় থাকেন। এর আগে ডারউইনের তত্ত্ব ঘিরে কিছু প্রশ্ন তুলে বিতর্কে এসেছেন এই মন্ত্রী। এবার নিউটনের 'ল অফ মোশন' নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমান বিজেপি মন্ত্রী সত্যপাল সিং সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশনের এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নিউটনের ল অফ মোশনের তত্ত্বটির প্রসঙ্গ তোলেন। সেখানে সত্যপাল সিং এর দাবি ছিল। নিউটনের 'ল অফ মোশন' বা গতিবেগের সূত্র আবিষ্কারের আগেই 'মন্ত্র' দ্বারা গতিবেগের সূত্রকে 'কোড' বা সংকেতভুক্ত করা হয়। বৈঠকে তিনি দাবি করেন,সিলোসে এবার থেকে ঐতিহ্যপূর্ণ জ্ঞানকে অন্তর্ভুক্ত করা হোক।
এছাড়াও, কেন্দ্রের তরফে ক্লাসে 'রোল কল'-এরসময়ে 'উপস্থিত' না বলে , 'জয়হিন্দ' উচ্চারণ করারও পরামর্শ দেওয়া হয়েছে ওই বৈঠকে। যা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এদিকে,জানুয়ারি মাসেই তিনি চার্লস ডারউইনের তত্ত্বকে নিয়ে প্রশ্ন তুলে, তা স্কুল কলেজের পড়ুয়াদের ভুল শিক্ষা দিচ্ছে বলে দাবি করেন।এরপর নিউটনের তত্ত্বের জায়গায় মন্ত্রকে ঘিরে তাঁর এই নয়া বক্তব্য ফের একবার বিতর্ক তুলছে।












Click it and Unblock the Notifications