ভাই শৌভিককে জিজ্ঞাসাবাদের পর এবার সিবিআই তলব পাঠাল রিয়া চক্রবর্তীকে

ভাই শৌভিককে জিজ্ঞাসাবাদের পর এবার সিবিআই তলব পাঠাল রিয়া চক্রবর্তীকে

সুশান্ত সিং রাজপুত কাণ্ডে নাম জড়িয়ে পড়েছে রিয়া চক্রবর্তীর। অভিনেত্রীর ভাই শৌভিক চক্রবর্তীর পর এবার সিবিআই সমন পাঠালো রিয়া চক্রবর্তীকে। শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠায়। শুক্রবার সকাল দশটায় সিবিআই রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে বলে জানা গিয়েছে। রিয়া এবং তাঁর আইনজীবী মেডিক্যাল ফাইল, চ্যাট ফাইল ও অ্যাকাউন্টের তথ্য একত্রিত করে প্রস্তুত হয়েছেন। বৃহস্পতিবার শৌভিকের মতোই সিবিআই বহুক্ষণ ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে।

ভাই শৌভিককে জিজ্ঞাসাবাদের পর এবার সিবিআই তলব পাঠাল রিয়া চক্রবর্তীকে


রিয়ার সঙ্গে তাঁর ভাই শৌভিককেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। শুক্রবারও তাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে। বৃহস্পতিবার শৌভিককে সিবিআই ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে বলে জানা গিয়েছে। ২৮ অগাস্ট ভোর ১টার সময় তা শেষ হয়। প্রসঙ্গত, রিয়ার সঙ্গে সুশান্ত লিভ–ইন সম্পর্কে ছিলেন। তিনি ৮ অগাস্ট সুশান্তের মৃত্যুর আগে অভিনেতার ফ্ল্যাট ছেড়ে দেন। ১৪ জুন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় প্রতিদিনই নতুন জিনিস সামনে আসছে। এর আগে এই ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিশ বহুজনের বয়ান রেকর্ড করেছিল। এরপর সুশান্তের বাবা কে কে সিং রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে বিহার পুলিশের কাছে। তারপরই পাটনা পুলিশ জড়িয়ে পড়ে এই মামলায়। গত ১৯ অগাস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। পরের দিন থেকেই সিবিআইয়ের গঠন করা সিট তদন্তে নেমে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+