Loksabha Vote 2024: টিকিট দেয়নি বিজেপি, সেই নামগিয়ালকেই লাদাখে প্রার্থী করল কংগ্রেস

টিকিট দেয়নি বিজেপি। প্রাক্তন বিজেপি সাংসদকেই লাদাখে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। সেরিং নামগিয়ালকে প্রার্থী করেছে কংগ্রেস। গত ২৩ এপ্রিল বিজেপি তাঁকে টিকিট দিতে অস্বীকার করে। লাদাখ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানও নামগিয়াল।

এই সুযোগ হাতছাড়া করেনি কংগ্রেস। সঙ্গে সঙ্গে নামগিয়ালকে দলে নিয়ে তাঁকে লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে। লাদাখ লোকসভা কেন্দ্রে নামগিয়ালকে প্রার্থী করেছে কংগ্রস। আগামী ২০ মে লাদাখে ভোট। নামগিয়ালকে হারিয়ে বিজেপি এবারের ভোটে চাপ বাড়বে।

Ladakh


২০১৯ সালে কাশ্মীর থেকে ৩৭০ ধার বাতিলের কথা ঘোষণা করে। সেসময় কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। সেসময় নামগিয়াল ছিলেন লাদাখের বিজেপি সাংসদ। লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার জন্য নামগিয়ালের ভূমিকা ছিল অনেকটাই। সেই নামগিয়ালকেই এবার টিকিট দেয়নি বিজেপি। আর এই সুযোগ লুফে নিয়েছে কংগ্রেস।

এক মুহূর্ত দেরি না করে নামগিয়ালকে লাদাখে প্রার্থী করেছে কংগ্রেস। জানা গিয়েছে নামগিয়ালকে প্রার্থী না করায় লাদাখের বৌদ্ধ সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক ধাক্কা খাবে। এদিকে আবার তার জায়গায় যাকে প্রার্থী করেছে বিজেপি। তিনি আবার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বেশ জনপ্রিয়। এই নিয়ে তপ্ত লাদাখের রাজনৈতিক সমীকরণ।

এবার প্রার্থী বাছাই নিয়ে বেশ মেপে পা ফেলেছে কংগ্রেস। তা সে লাদাখই হোক আর উত্তর প্রদেশেই। এতোদিনে উত্তর প্রদেশের দুই কেন্দ্র রায়বরেলি এবং অমেঠি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। রায়বরেলি কেন্দ্রে প্রারর্থী হচ্ছে রাহুল গান্ধী। অন্যদিকে অমেঠিতে কংগ্রেস প্রার্থী করেঠছে কিশোরী লাল শর্মাকে। গান্ধী পরিবারের কাউকেই এই কেন্দ্রে প্রার্থী করেনি কংগ্রেস।

আজই মনোনয়ন পেশ করবেন রাহুল গান্ধী। মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে ইতিমধ্যেই তিনি রওনা হয়ে গিয়েছেন। এই কেন্দ্রে সোনিয়া গান্ধী প্রার্থী হতেন।ষ কংগ্রেসের গড় বলা হয় রায়বরেলিকে। এবার এই কেন্দ্রে প্রার্থী হচ্ছে ন রাহুল। গতবার অমেঠিতে হারের পর আর গান্ধী পরিবারের কাউকে অমেঠি কেন্দ্রে প্রার্থী করার সাহস পায়নি কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+