বিষাক্ত পরিবেশ সৃষ্টি করছে বিজেপি, আপের পর দ্য কাশ্মীর ফাইলস নিয়ে সুর চড়ালেন শরদ পাওয়ার
বিষাক্ত পরিবেশ সৃষ্টি করছে বিজেপি, আপের পর দ্য কাশ্মীর ফাইলস নিয়ে সুর চড়ালেন শরদ পাওয়ার,
বিবেক অগ্নিহোত্রীর বহু চর্চিত সিনেমা দ্য কাশ্মীর ফাইলস নিয়ে ইতিমধ্যেই বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে তরজা তুঙ্গে চলছে। দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিধানসভায় দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য ঘিরে বিজেপি বেজায় চটে রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার এনসিপির শরদ পাওয়ার বিজেপিকে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের নির্বাসন সম্পর্কে মিথ্যা প্রচার ছড়িয়ে একটি বিষাক্ত পরিবেশ সৃষ্টি করার অভিযোগ তুলেছে।

তাঁর দলের দিল্লি ইউনিটের সংখ্যালঘু বিভাগের হয়ে ভাষণ দিতে গিয়ে পাওয়ার বলেন, 'এ ধরনের সিনেমা প্রদর্শনের জন্য কখনও ছাড়পত্র দেওয়া ঠিক হয়নি। কিন্তু সিনেমাটি করমুক্ত করা এবং দেশকে এক করে রাখার দায়িত্ব যাদের কাঁধে দেওয়া হয়েছে তাঁরাই মানুষকে সিনেমাটি দেখার জন্য উৎসাহ দিচ্ছেন এবং মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে।’
দ্য কাশ্মীর ফাইলস প্রচার করার জন্য কংগ্রেসও বিজেপিকে কটাক্ষ করেছে। দলের জনসংযোগ বিভাগের প্রধান রনদীপ সূর্যেওয়ালা বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে জানিয়েছেন যে সরকার সমাজের মধ্যে এই সিনেমার মাধ্যমে ঘৃণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, পাওয়ার জানিয়েছেন যে কাশ্মীরি পণ্ডিতদের প্রকৃতপক্ষে উপত্যকা ছেড়ে পালাতে হয়েছিল এটা যেমন সত্যি তেমনি মুসলমানদেরও একইভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলি কাশ্মীরি পণ্ডিত এবং মুসলমানদের উপর হামলার জন্য দায়ী ছিল।

যদি নরেন্দ্র মোদীর সরকার সত্যিই কাশ্মীরি পণ্ডিতদের কথা ভাবেন তবে তাঁদের পুর্নবাসনের জন্য প্রচেষ্টা করবে এবং মুসলমানদের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হতে দেবে না বলে জানান ,প্রসঙ্গত, শরদ পাওয়ারের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন তাঁর মনে হচ্ছে মহারাষ্ট্রের শাসক জোট শিবসেনায় থেকেও এনসিপি বিজেপির প্রতি নরম মনোভাব পোষণ করছে। মহারাষ্ট্রের শাসক দল শিবসেনার সঙ্গে জোটে রয়েছে এনসিপি।
পাওয়ার জওহরলাল নেহরুকে বিতর্কে টেনে আনার জন্য ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করে বলেন যে 'বিশ্বনাথ প্রতাপ সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছেড়ে যেতে হয়েছিল। ভিপি সিং সরকারকে বিজেপি সমর্থন দিয়েছিল। মুফতি মহম্মদ সইদ ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং জগমোহন, যিনি পরে দিল্লি থেকে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন।’ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেছেন যে জম্মু ও কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা জগমোহনের সাথে মতপার্থক্যের জন্য পদত্যাগ করেছিলেন এবং দাবি করেছিলেন যে রাজ্যপালই উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের প্রস্থান করতে সহায়তা করেছিলেন।












Click it and Unblock the Notifications