Aditya L1: সূর্যের চোখে চোখ, সেলফি তুলে পাঠাল আদিত্য এল১
ভারতের প্রথম সূর্যযান। চাঁদ আগেই ছোঁয়া হয়ে গিয়েছে। এবার সূর্য ছোঁয়ার চেষ্টা। অবশেেষ সূর্যোর চোখে চোখ রাখল আদিত্য এল-১। প্রথম মোলাকাতেই সেলফি তুলে ইসরোকে পাঠিয়েছে সে। শুধু সূর্যের সঙ্গে মোলাকাতই নয়, চাঁদ এবং পৃথিবীর ছবি তুলেও পাঠিয়েছে আদিত্য এল-১।
আদিত্য এল ১-র তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ইসরো। সূর্যের গনগনে আঁচের চোখে চোখ রেখে সেলফি তোলাও বড় কথা নয়। গত ৫ সেপ্টেম্বর সূর্যের পথে পাড়ি দিয়েছিল। সাফল্যের সঙ্গে পৃথিবীর দ্বিতীয় কক্ষপথ পার করে ফেলেছে। আরও দুটি পর্যায়ে পৃথিবীর কক্ষ পথ পার করতে হবে আদিত্য এল ১-কে।

লক্ষ্যে পৌঁছতে ১২৭ দিন সময় লাগবে আদিত্য এল ১-র। পথিবীর দ্বিতীয় কক্ষপথ পার করে তৃতীয় কক্ষপথে সাফল্যের সঙ্গে প্রতিস্থাপন করা গিয়েছে। এখনও পর্যন্ত সাফল্যের সঙ্গেই এগোচ্ছে আদিত্য এল-১। সূর্যের কাছে পৌঁছতেই ছবি তুলে পাঠিয়েছে সে।
ওদিকে চাঁদে রয়েছে চন্দ্রযান-৩। চন্দ্রযানের সাফল্যে পরেই আদিত্য এল ১ পাঠানোর পরিকল্পনা ছিল ইসরোর। আগে থেকেই প্রস্তুতি করে রাখা হয়েছিল। সূর্যকে আরও কাছ থেকে জানতেই এই যান পাঠানো হয়েছে সেখানে। সেকারণেই তৎপরতা বেশি ইসরোর। সর্বক্ষণ এই আদিত্য এল-১র উপরে নজর রাখা হচ্ছে।
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 7, 2023
👀Onlooker!
Aditya-L1,
destined for the Sun-Earth L1 point,
takes a selfie and
images of the Earth and the Moon.#AdityaL1 pic.twitter.com/54KxrfYSwy












Click it and Unblock the Notifications