২১ দিনের লকডাউনে কষ্টে আছে শ্রমিকরা, মোদীকে চিঠিতে কাতর আর্জি অধীরের
করোনা ভাইরাসে সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন চলছে দেশে। দেশের করোনা পরিস্থিতি তবু নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে ওড়িশা ও পঞ্জাব আবার লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
করোনা ভাইরাসে সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন চলছে দেশে। দেশের করোনা পরিস্থিতি তবু নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে ওড়িশা ও পঞ্জাব আবার লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা জানা যাবে শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর। এরই মধ্যে অধীর চৌধুরী চিঠি লিখলেন প্রধানমন্ত্রী মোদীকে।

অধীর চৌধুরী প্রধামন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন- বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে প্রচুর পরিযায়ী শ্রমিক। লকডাউনের ফলে আটক শ্রমিকরা প্রচণ্ড সমস্যায় ভুগছেন। তাদের কাছে পর্যাপ্ত খাবার নেই, পোশার নেই। প্রয়োজনীয় ওষুধ নেই। থাকার জন্য ঘর নেই। তাঁদের জীবনধারণ করাই সমস্যা হয়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে পুরো বিষয়টি বিবেচনা করা দরকার। বহরমপুরের কংগ্রেস সাসংদ নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার অনুরোধ জানান। তিনি লেখেন- প্রধানমন্ত্রীজি আপনি আরও ভালো জানেন পরিযায়ী শ্রমিকদের কষ্ট।
বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার অনুরোধ জানালেন। তিনি অনুরোধ করেন, ওই অসহায় মানুষদের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করার। একান্তেই যদি তাঁদের বাড়ি পৈঁছনের সম্ভভ না হয়, তাহলে অন্তত নিজিদের নিজেদের রাজ্যে কোনও কাছাকাছি জায়গায় পৌঁছে দেওয়া হোক। সেখান থেকে রাজ্য সরকার তাঁদের বাড়ি পৌঁছে্ দেওয়া ব্যবস্থা করুক।












Click it and Unblock the Notifications