আদানি সোলার গ্লোবাল র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে, ভারতীয় সংস্থা হিসেবে রেকর্ড
উড ম্যাকেঞ্জি-র ২০২৬ সালের গ্লোবাল পিভি মডিউল ম্যানুফ্যাকচারার র্যাঙ্কিংয়ে আদানি সোলার ষষ্ঠ স্থান অর্জন করেছে, যা ভারতীয় কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ। আদানি নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এএনআইএল)-এর সোলার ম্যানুফ্যাকচারিং শাখা হিসেবে আদানি সোলার এই বার্ষিক মূল্যায়নে গতবারের অষ্টম স্থান থেকে উন্নতি করে আরও এগিয়ে গিয়েছে। শক্তি বিষয়ক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জি-র রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
সমীক্ষায় ৪৮টি সোলার মডিউল উৎপাদনকারী সংস্থাকে বিভিন্ন মানদণ্ডে মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে রয়েছে সক্ষমতার ব্যবহার, প্রযুক্তির পরিপক্কতা, আর্থিক পারফরম্যান্স, সাপ্লাই চেন স্থিতিস্থাপকতা এবং অপারেশনাল শক্তি। উড ম্যাকেঞ্জি আদানি সোলারকে 'গ্রেড এ’ শ্রেণিতে তালিকাভুক্ত করেছে।

ভারতে সৌর মডিউল তৈরির সক্ষমতা ২০১৪ সালের ২.৫ গিগাওয়াট (GW) থেকে বেড়ে ২০২৬ সালে ১৭০ গিগাওয়াটেরও বেশি হয়েছে। একই সময়ে দেশীয় সৌর সেল তৈরির সক্ষমতা ২৭ গিগাওয়াটে পৌঁছেছে। সৌর মডিউল প্রস্তুতকারক কোম্পানির সংখ্যা ২০২১ সালের ২১টি থেকে বেড়ে বর্তমানে শতাধিক হয়েছে, যা এই সেক্টরের দ্রুত প্রসারকে ইঙ্গিত করছে। এছাড়া, ২০২৫ সালে বার্ষিক সৌর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির দিক থেকে ভারত যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সৌর বাজারে পরিণত হয়েছে। ভারত ইতিমধ্যেই ১৫৫ গিগাওয়াটের বেশি সৌর শক্তি সক্ষমতা অর্জন করেছে, যা দেশের ক্লিন এনার্জি এবং জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করছে।
উড ম্যাকেঞ্জি-র তালিকায় শীর্ষ ছয়টি স্থানই চিনের কোম্পানিগুলো দখল করে রেখেছে। লঙ্গি গ্রিন এনার্জি তালিকায় শীর্ষে রয়েছে। এরপর আছে জিঙ্কো সোলার, জেএ সোলার এবং ট্রিনাসোলার। আদানি সোলার বর্তমানে তাদের গুজরাতের মুন্দ্রাভিত্তিক ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং সুবিধার সক্ষমতা ১০ গিগাওয়াটে সম্প্রসারণের কাজ করছে। বর্তমানে তারা ২ গিগাওয়াট ইনগট ও ওয়েফার এবং ৪ গিগাওয়াট করে সোলার সেল ও মডিউল উৎপাদন ক্ষমতা পরিচালনা করছে।
সোলার ভ্যালু চেনের অনেক কোম্পানির মতো শুধু একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ না থেকে, আদানি সোলার ইনগট থেকে শুরু করে ওয়েফার, সোলার সেল এবং ফিনিশড মডিউল পর্যন্ত সম্পূর্ণ চেনে নিজেদের কার্যক্রম বিস্তৃত রেখেছে। কোম্পানিটি ২০২৬ সালের দ্বিতীয় কোয়ার্টারে ব্লুমবার্গ এনইএফ (BloombergNEF) টায়ার-১ প্রস্তুতকারক হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং কিওয়া পিভিইএল (Kiwa PVEL) পরিচালিত সোলার মডিউল নির্ভরযোগ্যতা মূল্যায়নগুলিতেও ধারাবাহিকভাবে শীর্ষ পারফর্মার হিসেবে বিবেচিত হয়েছে।












Click it and Unblock the Notifications