Adani Group: রেকর্ড পরিমাণ আর্থিক লাভ, আগামীতে বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারিত করাই লক্ষ্য আদানি গ্রুপের
ভারতের শিল্প সংস্থাগুলির মধ্যে অন্যতম আদানি গ্রুপ। দেশের প্রথমসারির শিল্প সংস্থাগুলির মধ্যে একটি হল আদানি। ভারতে এই কোম্পানির সৌজন্যে বিপুল কর্মসংস্থান তৈরি হয়েছে। এই কোম্পানির আর্থিক বুনিয়াদ কতটা শক্তিশালী তা ফের একবার প্রমাণিত হল। রেকর্ড পরিমাণ লাভের মধ্য দিয়ে আদানি গ্রুপ তাদের আর্থিক শক্তি এবং স্থিতিস্থাপকতা প্রমাণ করল আরও একবার।
২০২৪ সালে আদানি গ্রুপ ৮৬, ৭৮৯ কোটি টাকার রেকর্ড পরিমাণ EBITDA অর্জন করতে সক্ষম হয়েছে। ১০.১% বৃদ্ধির সূচককে প্রতিফলিত করেছে। শুধুমাত্র ডিসেম্ব ত্রৈ মাসিকে এই বৃদ্ধির হার ১৭.২ শতাংশ। টাকার নিরিখে ২২,৮২৩ কোটি। পূর্ববর্তী EBITDA- সঙ্গে তুলনা করলে এই বৃদ্ধির হার হয়েছে ২১.৩%।

এই বৃদ্ধির হার কোম্পানির উন্নতির প্রতিফলন। আদানি এন্টারপ্রাইজের অধীনে নতুন ব্যবসা গুলি যার মধ্যে আছে সৌর বিদ্যুৎ উৎপাদন, বন্দর, বিমানবন্দর এবং রাস্তা। এই সমস্ত নতুন ক্ষেত্রগুলিতে গত ১২মাসে মুনাফার পরিমাণ ৩৩.৩% বৃদ্ধি পেয়েছে, যা ভারতের অর্থনীতির ক্ষেত্রে এক যুগান্তকারী। এই ক্ষেত্রগুলিতে আরও সম্ভাবনার ক্ষেত্রকে প্রসারিত করেছে।
আদানি গ্রুপের মোট সম্পত্তির পরিমাণ এখন ৫.৫৩ লক্ষ কোটি টাকা। গত তিন দশক ধরেই এই কোম্পানি তাঁর কৌশলগত সম্প্রসারণ ঘটিয়ে চলেছে। ২০২৫ অর্থবর্ষের প্রথমার্ধের তুলনায় এই কোম্পানির সম্পদের পরিমাণ ২.৭ গুণ বৃদ্ধি পেয়েছে। যা গত অর্থবর্ষের তুলনায় ২.৬৩ গুণ বেশি। আদানি গ্রুপের লাভের ৮৫% মূলত আসে অবকাঠামোগত ব্যবসা থেকেই।
এই তালিকায় আছে পরিবহণ, বন্দর, গ্যাস প্রভৃতি বিষয়গুলি। আদানি পোর্টস অ্যান্ড এসইজেড, আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার, আদানি এনার্জি এবং আদানি গ্যাস এই সংস্থাগুলির ব্যাপক সাফল্য এই কোম্পানিকে আগামী দিনে সারা বিশ্বের মধ্যে পাওয়ার হাউসে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আদানি গ্রুপের আর্থিক অবস্থা ক্রমাগত বলীয়ান হচ্ছে। গত ৫ বছরে এই সংস্থা একবারও নীচের দিকে নামেনি। সম্পদের পরিমাাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
আর্থিক শক্তি, কৌশলগত সমন্বয়, পরিকাঠামো বিনিয়োগ সম্প্রসারণ এবং স্থায়িত্বের মধ্য দিয়ে আদানি গ্রুপ ভারতের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বিগত কয়েক বছরে। একাধিক সেক্টরে বিনিয়োগ করেছে এই কোম্পানিটি। আগামী দিনে বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে আগামীতে আরও বেশি বিনিযোগের আশা আদানি গ্রুপের থেকে দেখতে পাওয়া যাচ্ছে।












Click it and Unblock the Notifications