Jaya Prada Sentenced 6 Month Jail: কেন জেলে যেতে হবে অভিনেত্রী জয়া প্রদাকে? জানুন আসল কারণ

Jaya Prada Sentenced 6 Month Jail: আইনি জটিলতায় বিখ্যাত বলিউডের অভিনেত্রী জয়া প্রদা। টাকা না মেটানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। আর সেই অভিযোগেই জয়া প্রদাকে দোষী সাব্যস্ত করল চেন্নাইয়ের একটি আদালত। একই সঙ্গে ছয় মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

শুধু অভিনেত্রীই ( Jaya Prada ) নয়, তাঁর ব্যবসায়ীক সহযোগী রাম কুমার এবং রাজা বাবুকেও দোষী সাব্যস্ত করেছে আদালত।

কেন জেলে যেতে হবে অভিনেত্রী জয়া প্রদাকে?

কিন্তু কেন এই নির্দেশ আদালতের?

চেন্নাইয়ের একটি সিনেমা হলের মালিক ছিলেন জয়া প্রদা। বেশ কিছুদিন তা চলার পর বন্ধ করে দেন তিনি। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আওয়াজ তোলেন ওই সিনেমা হলে কর্মরত কর্মীরা। বেতন তো দেননি, এমনকি ইএসআইয়ের টাকাও না মেটানোর অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে।

টাকা কাটলেও ইএসআইতে তা জমা দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন অভিনেত্রী। এই বিষয়ে অভিযোগও হয় অভিনেত্রীর বিরুদ্ধে।

অভিযোগ মেনে নিয়েছেন অভিনেত্রী

এমনকি ' লেভার গর্ভমেন্ট ইনস্যুরেন্স কর্পোরেশন' ( The Labour Government Insurance Corporation) জয় প্রদা এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে চেন্নাইয়ের একটি আদালতে মামলা করে। চেন্নাইয়ের এগমোড় ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা হয়। দীর্ঘ শুনানি চলে এই মামলার।

আর সেই মামলায় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী জয়া প্রদা। যদিও দ্রুত সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার কথা আদালতকে জানান তিনি। একই সঙ্গে মামলা খারিজ করে দেওয়ার আবেদনও জানান।

গ্রাহ্য হয়নি অভিনেত্রীর আবেদন

যদিও সেই আবেদন মানেনি চেন্নাইয়ের ওই আদালত। শুনানি শেষে অভিনেত্রীকে ছয় মাসের জেলের নির্দেশ শোনাল এগমোড় ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা পর্যন্ত ধার্য করা হয়েছে। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ অভিনেত্রী হতে পারেন বলে জানা গিয়েছে।

একের পর এক হিট ছবিতে অভিনেত্রী

বলে রাখা প্রয়োজন, বলিউডে একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন জয়া প্রদা। ১৯৭৯ সালে মুক্তি পায় 'সরগম'। আর এই ছবিই তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। 'কামচোর' (১৯৮২), 'তোফা' (১৯৮৪), 'এলান ই জঙ্গ' (১৯৮৯) এর মতো সিনেমাতেও মূল ভূমিকায় দেখা গিয়েছে অভিনেত্রীকে। এমনকি দক্ষিণের একাধিক ছবিতে চুটিয়ে কাজ করেছেন জয়া প্রদা।

শুধু অভিনয়ে নয়, রাজনীতির ময়দানে সমান সক্রিয় ছিলেন তিনি। ছিলেন সাংসদও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+