Acharya Satyendra Das: প্রয়াত রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস, শোকের ছায়া সর্বত্র
Acharya Satyendra Das: প্রয়াত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি শ্রী রাম জন্মভূমির প্রধান পুরোহিত ছিলেন। বয়স্ক জনিত সমস্যা তো ছিলই, সঙ্গে ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়াতে হঠাত করেই অসুস্থ হয়ে পড়েন আচার্য সত্যেন্দ্র দাস। রাতারাতি লখনউ'য়ের একটি হাসপাতালে (Sanjay Gandhi Postgraduate Institute of Medical Sciences)ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা সবরকম চেষ্টা করেছিলেন।
কিন্তু ব্যর্থ হল আধুনিক চিকিৎসা। প্রয়াত হলেন আচার্য সত্যেন্দ্র দাস (Acharya Satyendra Das) । এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া। শোকস্তব্ধ লক্ষাধিক তাঁর অনুগামী। জানা যাচ্ছে, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে ভিড় জমতে শুরু করেছে অয্যোধ্যায়। অন্যদিকে হাসপাতালের তরফে থেকে বিজ্ঞপ্তি দিয়েছে। যেখানে আচার্য সত্যেন্দ্র দাসের প্রয়ানের খবর জানানো হয়েছে।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি স্ট্রোকের কারণে গুরুতর অবস্থায় তাঁকে এইচডিইউ নিউরোলজি ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে জীবনাবসান হয় আচার্য সত্যেন্দ্র দাস। স্ট্রোকের কারণেই মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন হাসপাতালের সিপিআরও।
अयोध्या के श्री राम जन्मभूमि मंदिर के मुख्य पुजारी आचार्य सत्येंद्र दास का आज लखनऊ के SGPGI में निधन हो गया। अस्पताल ने इसकी पुष्टि की है।
— ANI_HindiNews (@AHindinews) February 12, 2025
उन्हें 3 फरवरी को SGPGI में भर्ती कराया गया था और स्ट्रोक आने के बाद वह न्यूरोलॉजी वार्ड HDU में थे। pic.twitter.com/aG56Ne73bs
Acharya Satyendra Das: শোক প্রকাশ জানিয়েছেন যোগী আদিত্যনাথ
আচার্য সত্যেন্দ্র দাসের প্রয়ানে শোকস্তব্ধ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। লিখছেন, আচার্য শ্রী সত্যেন্দ্র কুমার দাস জি মহারাজ একজন রামের পরম ভক্ত, শ্রী রাম জন্মভূমি মন্দির, শ্রী অযোধ্যাধামের প্রধান পুরোহিত। তাঁর মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Acharya Satyendra Das: সবার জন্য খোলা থাকত দরজা।
দীর্ঘ সময় ধরে রামমন্দিরের পুজারি ছিলেন সত্যেন্দ্র কুমার দাস। বাবরি মসজিদ ধ্বংসের সময় থেকে অস্থায়ী রাম মন্দিরের পুরোহিত হিসাবে দায়িত্ব পান। এরপর থেকে সম্প্রতি রামলালার প্রাণ প্রতিষ্ঠা সময়েও প্রধান পুরোহিত হিসাবে বড় ভূমিকা ছিল সত্যেন্দ্র কুমার দাসের। মাত্র ২০ বছর বয়সেই আধ্যাত্মিক জীবনকে বেঁছে নিয়েছিলেন। ধর্ম সহ বিভিন্ন বিষয়ে জ্ঞানের ভান্ডার ছিলেন। যে কোনও সঙ্কট হোক কিংবা এমনই সময় সবার জন্য সত্যেন্দ্র কুমার দাসের দরজা খোলা থাকত সবসময়।












Click it and Unblock the Notifications