কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের টুইটার অ্যাকসেস এক ঘণ্টার জন্য 'বন্ধ'! খবর ঘিরে চাঞ্চল্য
ravishankar prasad, india, social media, twitter, ভারত, টুইটার রবিশঙ্কর প্রসাদ,
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের টুইটার অ্যাকাউন্ট এক ঘণ্টার জন্য বন্ধ করা হয়। সেখানে অ্যাকসেস -এ 'ডিনায়েড' বলে লেখা রয়েছে বলে দাবি করা হচ্ছে সূত্র মারফৎ। ডিজিটাল আইন লাগুর পর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একথা মন্ত্রী নিজেই জানিয়েছেন। তবে প্রশ্ন উঠছে কী কারণে এই ঘটনা ঘটেছে?

টুইটারে কেন্দ্রীয় আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্ক প্রসাদের টুইটার অ্যাকাউন্টে আপাতত অ্যাকসেস বন্ধ রয়েছে বলে খবর। যদিও অ্যাকাউন্টটি টুইটার খুললে দেখা যাচ্ছে, তবে কোনও অথারাইজড ব্যক্তিত্ব এই অ্যাকাউন্ট খুলতে পারছেন না। প্রসঙ্গত, খোদ দেশের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘিরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, রবি শঙ্কর প্রসাদের মন্ত্রকের তরফেই কয়েকদিন আগে দেশে সোশ্যাল মিডিয়া সাইটগুলির জন্য বিশেষ কয়েকটি গাইডলাইন প্রকাশিত হয়।
২০২১ সালের শুরু দিকে সেই গাইডলাইন প্রকাশ করার পর ৩ মাস সময় দেওয়া হয় দেশের মাইক্রোব্লগিং সাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে। এই সময়ের মধ্যেও তারা অবস্থান না জানানোয়, সরকার কড়া মনোভাব নেয়। তারপরই টুইটার সহ একাধিক সোশ্যাল মিডিয়া সাইট নিজেদের অবস্থান স্পষ্ট করে।
এদিকে, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, তিনি এই ঘটনায় হতবাক। কারণ তাঁর অ্যাকাউন্টে অ্যাকসেস 'ডিনায়েড' লিখে জানানো হয়েছে তিনি, মার্কিন যুক্তরাষ্ট্রের 'ডিজিটাল মিলেনিয়াম কপি রাই অ্যাক্ট' লঙ্ঘন করেছেন। মন্ত্রী জানিয়েছেন, এই কথা টুইটার কর্তৃপক্ষ জানানোর পরই তাঁর অ্যাকাউন্টে তাঁর অ্যাকসেস ফিরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, ভারতের ডিজিটাল আই চালুর পর এই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে।
কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন যে পদক্ষেপ টুইটারের তরফে নেওয়া হয়েছে তাতে ইনফরমেশন টেকনোলজির (ইন্টার মিডিয়ারি গাইডলাইন অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) এর ৪ নম্বর আই ভেঙেছে। আগে কোনও নোটিস না দিয়ে এভাবে অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে ক্ষভে ফেটে পড়েন মন্ত্রী।












Click it and Unblock the Notifications