ব্রিটিশদের সঙ্গে চুক্তি অনুযায়ীই নেতাজির পরিবারের উপর গোপন নজরদারি চলেছিল : কর্নেল নিজামুদ্দিন
আজমগড়, ১৭ এপ্রিল : সর্বভারতীয় একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একের পর এক বোমা ফাটিয়েছেন জীবনের শেষ সায়াহ্নে পৌঁছে যাওয়া নেতাজির প্রাক্তন দেহরক্ষী কর্নেল নিজামুদ্দিন। তিনি জানিয়েছেন, ব্রিটিশ সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ীই নেতাজি ও তাঁর পরিবারের লোকেদের উপর গোপন নজরদারি চলেছিল।
আরও পড়ুন : বিমান দুর্ঘটনায় নয়, ১৯৮৫ সালে স্বাভাবিক মৃত্যু হয় নেতাজির!
ব্রিটিশদের সঙ্গে ভারত সরকারের যে চুক্তি হয় তাতে বলা ছিল, যারা ইংরেজদের বিরুদ্ধাচারণ করে জার্মানদের সামরিক সাহায্য করেছিল তাদেরকে আটকে রাখতে হবে বা তাঁদের উপর নজরদারি চালাতে হবে। সেই অনুযায়ীই নেতাজি বা তাঁর পরিবারের উপর নজরদারি চলে বলে দাবি করেছেন কর্নেল নিজামুদ্দিন।

একইরকম আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানিয়েছেন, ১৯৪৫ সালের বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গিয়েছেন বলে যে খবর প্রচারিত হয়েছে তা সর্বৈব মিথ্যা। নিজামুদ্দিন বলেছেন, "১৯৪৭ সাল পর্যন্ত আমি আমার নেতার (নেতাজি) সঙ্গেই ছিলাম।" ১৯৩৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দীর্ঘ দশ বছর তিনি নেতাজির দেহরক্ষী হিসাবে কাজ করেছেন বলেও জানিয়েছেন ১১৫ বছর বয়সী এই মানুষটি।
জানা গিয়েছে, ১৯০০ সালে জন্মগ্রহণ করে নিজামুদ্দিন সাহেব মাত্র ২৩ বছর বয়সে দেশ ছেড়ে সিঙ্গাপুরে তাঁর পিতা শেখ ইমাম আলির কাছে চলে যান। সেখানে তাঁদের পারিবারিক হোটেল ব্যবসা ছিল।
নিজামুদ্দিনের বয়ানে, সেখানেই তাঁর মতো বহু ভারতীয় যুবক নেতাজির ডাকে সাড়া দিয়ে আজাদ হিন্দ ফৌজে যোগ দেন। এরপর ১৯৩৭ সালে নেতাজির সংস্পর্শে এলে তিনি নিজামুদ্দিন সাহেবকে নিজের দেহরক্ষী পদে নিয়োগ করেন। এরপরই দীর্ঘ দশ বছর সুভাষচন্দ্র বসুর সঙ্গে সঙ্গে থেকে নানা অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন বলে দাবি করেছেন কর্নেল নিজামুদ্দিন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications