Chhattisgarh: অটো এবং ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাত স্কুল পড়ুয়ার, আহত আরও
মৃত্যু কখন আসে তা বলা যায় না! স্কুল থেকে ফিরছিল ওই ছাত্ররা। প্রত্যেকদিনের মতো এদিনও ফিরছিল সেই অটোতে করেই। কিন্তু এমন ঘটনা যে ঘটতে পারে তা ভাবনারও অতীত। ভেঙে পড়েছে পরিবার।
Chhattisgarh: ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু সাত ছাত্রের। শুধু তাই নয়, ঘটনায় আহত আরও চারজন। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের Korer বলে একটি এলাকাতে। যেটি কিনা কংকর জেলা হেডকোয়াটার থেকে ২০ কিমি দূরে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

দ্রুত উদ্ধার করে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে কংকরে রেফার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, স্কুল ছুটির পর বেশ কয়েকটি বাচ্চা একটি অটো করে বাড়ি ফিরছিল। আর ফেরার সময়েই অটোটি দুর্ঘটনার মধ্যে পড়ে বলে খবর। স্থানীয় মানুষজনের দাবি, চিলহাটি চকের কাছে আয়ুষ কেন্দ্রের সামনে একটি দ্রুতগামী ট্রাক অটোটিকে ধাক্কা দেয়। এতটাই জোরে ওই ট্রাকটি ধাক্কা মারে যে মুহূর্তে অটোটি দুমরে মুচড়ে যায় বলে যায় বলে দাবি স্থানীয় মানুষজনের। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় অটোতে থাকা স্কুল ছাত্রদের। ঘটনায় অটো চালক এবং বেশ কয়েকজন স্কুল ছাত্র আহত হয় বলে খবর।
ঘটনার পরেই দ্রুত উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় মানুষজন। দ্রুত ছাত্রদের অটো থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে সবশেষ! প্রকাশিত খবর অনুযায়ী, সমস্ত ছাত্রই স্থানীয় বিএসএনএন ডিজিটাল পাবলিক স্কুলে পড়াশুনা করত। শুধু তাই নয়, প্রাইমারি ক্লাসের পড়ুয়া ছিল বলেও জানা যাচ্ছে।
এমনকি মৃত সমস্ত পড়ুয়াদের বয়স চার থেকে সাত বছরের মধ্যে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ইতিমধ্যে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। একই সঙ্গে কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখার কথাও জানিয়েছেন।
আর সেই মতো পুরো ঘটনার তদন্ত স্থানীয় পুলিশ প্রশাসন করছে বলে খবর। তবে স্থানীয় পুলিশ প্রশাসনের প্রাথমিক ধারনা এই ঘটনা সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েই ঘটেছে। কোনও ভাবে ট্রাকের সামনে ওই অটোটি চলে আসার পরেই ঘটেছে বলেও প্রাথমিক অনুমান পুলিশের। যদিও ইতিমধ্যে স্থানীয় মানুষজনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এমনকি গাড়িগুলির পরীক্ষা করা হচ্ছে বলেও খবর। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications