ABP-Cvoter Survey: অনাস্থা প্রস্তাব এনে কি INDIA ভুল করেছে? সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
সংসদের বর্ষাকালীন অধিবেশন (Monsoon Session) শেষ হয়েছে। এই অধিবেশনে মণিপুরে হিংসা নিয়ে ব্যাপত হৈ-চৈ হয়। বিরোধীরা এই ইস্যুতে সংসদে আলোচনা ও প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি জানিয়েছিল। পাশাপাশি মণিপুর ইস্যুতে মোদী (Narendra Modi) সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছিল ইন্ডিয়া জোট।
শেষ পর্যন্ত বিরোধীদের একটি উদ্দেশ্য পূরণ হওয়ার পরে তারা লোকসভা থেকে ওয়াক আউট করে । ফলে অনাস্থা প্রস্তাব ধ্বনি ভোটে পরাজিত হয়। উল্লেখ করা প্রয়োজন বিজেপির পাশাপাশি এনডিএ জোটের লোকসভায় সংখ্যাগরিষ্যতার থেকে বেশি আসন রয়েছে। তাই এই অনাস্থা প্রস্তাবে (No Confidence Motion) ভবিষ্যত আগেই ঠিক হয়ে ছিল।

সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার পরে এবিপি নিউজ ও সি-ভোটার একটি সর্বভারতীয় সমীক্ষা চালায়। অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত কি সঠিক ছিল সেই প্রশ্ন তুলে ধরা হয়েছিল সাধারণ মানুষের সামনে।
সমীক্ষায় প্রশ্ন ছিল বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা? প্রশ্নে অবাক করা উত্তর পাওয়া গিয়েছে। সমীক্ষায় ৩৩ শতাংশ মানুষ বলছেন অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত সঠিক ছিল। ৫১ শতাংশ মানুষ বলছেন অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত সঠিক ছিল না। একই সময় ১৬ শতাংশ মানুষ বলেছেন তারা এর উত্তর জানেন না।
উল্লেখ করা প্রয়োজন এই সমীক্ষায় ৩৭৬৭ জনকে প্রশ্ন করা হয়েছিল। সমীক্ষায় ত্রুটির পরিমাণ ৩-৫ শতাংশ প্লাস-মাইনাস। এই সমীক্ষার ফলাফল সম্পূর্ণ রূপে জনগণের, তাঁদের মতামতের ওপরে ভিত্তি করে করা। সেখানে এবিপি নিউজ ও সি-ভোটার কেউই কোনওভাবে দায়ী নয় বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications