মমতা'র নেতৃত্বে বিজেপির চক্রব্যুহ ধ্বংস হবে! ত্রিপুরায় পরিবর্তনের ডাক দিয়ে মন্তব্য অভিষেকের
সামনেই ত্রিপুরা নির্বাচন। এবার সেই রাজ্যে ত্রিমুখী ভোট। যত সময় গড়াচ্ছে সে রাজ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর এর মধ্যেই খেলা ঘোরাতে চেষ্টা করছে তৃণমূল। কাজ করবে মমতা ম্যাজিক?
Tripura Elections 2023ঃ হাতে আর মাত্র কয়েকটা দিন! ত্রিপুরা নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এবার বাংলার বাইরে ত্রিপুরা এবং মেঘালয়কে পাখির চোখ করেছে তৃণমূল। একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
আর এই অবস্থায় সে রাজ্যে আজ মঙ্গলবার একেবারে রাজধানী আগরতলায় পদযাত্রা করেন নিজেদের শক্তি প্রদর্শন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পরে এক জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
#WATCH | Tripura: West Bengal CM Mamata Banerjee holds a march with TMC party workers and supporters on the roads of Agartala.#TripuraElections2023 pic.twitter.com/5hRLIn4V4L
— ANI (@ANI) February 7, 2023

বিজেপির ডবল ইঞ্জিন মানে সিবিআই-ইডি
আইন-শৃঙ্খলা থেকে শুরু করে একাধিক ইস্যুতে এদিন বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক সামাজিক প্রকল্প ত্রিপুরাতে চালু হবে বলেও এদিন জানান ডায়মন্ডহারবারের সাংসদ। একই সঙ্গে ডবল ইঞ্জিন সরকার নিয়েও তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, "বিজেপির ডবল ইঞ্জিন মানে সিবিআই একটি আরও একটি ইডি। মানে রাজ্যও চুরি করবে এরা কেন্দ্রও চুরি করবে বলে তীব্র আক্রমণ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। শুধু তাই নয়, তাঁর কথায় ত্রিপুরার মানুষ ডবল ইঞ্জিন সরকার চায় না। সিঙ্গল ইঞ্জিনের সরকার তৈরি হবে বলে মন্তব্য করেন অভিষেক।

পরিবর্তনের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অন্যদিকে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়েই পরিবর্তনের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, আগামী মার্চ থেকে দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে উন্নয়ন চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই ত্রিপুরার মাটিতে উন্নয়ন হবে বলেও এদিন মন্তব্য করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। শুধু বিজেপিই নয়, একযোগে বাম-কংগ্রেসকে তীব্র আক্রমণ তিনি। বলেন, ত্রিপুরার মানুষ ২৫ বছর ধরে সিপিএমের অপশাসন দেখেছে। কোনও উন্নয়ন করেনি। একেবারে শেষ করে দিয়েছে বলে দাবি অভিষেকের। তাঁর মতে, কংগ্রেস-সিপিএম বিকল্প নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির চক্রব্যুহ ধ্বংস হবে বলেও এদিন মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ
অন্যদিকে এদিন দলের নেতা-কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দেন তৃণমূল নেতা। তাঁর কথায়, একাধিক ঝড় আসবে। কিন্তু পড়ে থাকতে হবে। একই সঙ্গে বাংলার মতো একাধিক সামাজিক প্রকল্প তৃণমূল ক্ষমতায় আসলেই চালু করার কথা এদিন জানান অভিষেক। অন্যদিকে এদিন সভার আগে বিশাল পদযাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পদযাত্রায় কয়েক হাজার মানুষ সামিল হন। শুধু তাই নয়, মমতাকে দেখার জন্যে রাস্তার দুপাশে ছিল চোখে পড়ার মতো ভিড়।












Click it and Unblock the Notifications