আবদুল্লা হলেন শিবপ্রসাদ, ফাাতিমা হলেন কবিতা! সনাতন ধর্ম গ্রহণ দম্পতির
উত্তর প্রদেশের ফতেপুরের হাতগাম থানা এলাকার আধারী গ্রামের এক মুসলিম দম্পতি সনাতন ধর্ম গ্রহণ করেছেন। তাঁরা জানিয়েছেন, প্রায় পঁচিশ বছর আগে বেনারসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এবার তারা সনাতন ধর্মে ফিরলেন। ঘরেই সুন্দরকান্ড ও হবনের পরে আবদুল্লা হয়েছেন শিবপ্রসাদ আর স্ত্রী ফাতিমা হয়েছেন কবিতা।
দম্পতি জানিয়েছেন প্রায় ২৫ বছর আগে কাজের জন্য বেনারসে গিয়েছিলেন কাজের জন্য। সেখানে তাঁরা এক মুসলিম পরিবারে ভাড়া থাকতেন। তাঁদের পরামর্শে ইসলাম ধর্ম গ্রহণ। এবার তাঁরা সনাতন ধর্মে ফিরলেন।

তাঁরা জানিয়েছেন, ছয় মাস আগে আধারী গ্রামে বাড়ি তৈরি করেন। সেই সময় হিন্দু সংগঠনের লোকেদের সঙ্গে যোগাযোগ হয়। তাঁদের কাছেই পুরো ঘটনা বলেন। এরপর মঙ্গলবার হিন্দু সংগঠনের লোকেদের উপস্থিতিতে বাড়িতে সুন্দরকাণ পাঠ করা হয় এবং হবন পুজোর পরে তাঁরা সনাতন ধর্ম গ্রহণ করেন। ঘটনা প্রবাহে খুশি দম্পতি। তাঁরা বলেছেন, সনাতনি হয়ে গিয়েছেন।
ফের ধর্ম পরিবর্তনের পরে শিবপ্রসাদ জানিয়েছেন, তাঁরা সনাতনি ছিলেন এবং সনাতনেই থাকবেন। তাঁদের কোনও অভিযোগ নেই। এমন পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছেন তাঁরা। তিনি আরও বলেছেন, মানুষ যখন কোথাও থাকতে শুরু করে কিংবা কোনও কাজ করতে শুরু করে, তখন পরিবেশগত পরিবর্তন হয়। সেখানে বাধ্যবাধকতাও থাকে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে বিষয়টি নিয়ে রামদলের সভাপতি এজেন্দ্র সাহু বলেছেন, হিন্দু সমাজের একজন ব্যক্তি কোনও কারণে ২০ থেকে ২৫ বছর আগে কোনও কারণে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই ব্যক্তিই দিন কুড়ি আগে বলেছিলেন, হিন্দু ধর্মে ফিরে আসতে চান।
শিবপ্রসাদ ও কবিতাকে নিরাপত্তার পাশাপাশি সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রামদলের সভাপতি। দম্পতি যা করেছেন স্বেচ্ছায় করেছেন বলে দাবি করেছেন তিনি। এব্যাপারে কোনও চাপ দেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি। তবে সংগঠনের তরফে একটা প্ল্যাটফর্ম তাঁদেরকে দেওয়া হয়েছে। বাড়িতে সুন্দরকাণ্ডের আয়োজন করা হয়েছে।












Click it and Unblock the Notifications