বাংলার রামভক্তদের জন্যে বড় আপডেট! হাওড়া থেকে সরাসরি অয্যোধ্যা যাওয়ার ট্রেন কবে মিলবে? জানাল রেল
Aastha Express Train To Ayodhya: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে! সোমবার রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর মঙ্গলবার থেকেই ভক্তদের জন্যে খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। আর এরপরেই লাখো লাখো ভক্ত ছুটে যাচ্ছেন রাম দর্শনে।
দেশের বিভিন্ন অংশ থেকে অযোধ্যায় যাওয়ার ভিড়। আর এই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রেলকেও। ক্রমশ দীর্ঘ হচ্ছে ওয়েটিং লিস্ট গত কয়েকদিন আগেই আনন্দ বিহার থেকে অযোধ্যা যাওয়ার নয়া বন্দে ভারতের (Vande Bharat Exporess) সূচনা হয়েছে। আর সেই ট্রেনে একটি আসন পেতে যাত্রীদের হাহাকার।

আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বন্দে ভারত ট্রেনটিতে লম্বা ওয়েটিং লিস্ট। এমনকি এরপরেও ৮০ শতাংশেরও বেশি আসন ভরে গিয়েছে। কার্যত একই অবস্থা অযোধ্যা এবং লখনউগামী অন্যান্য ট্রেনগুলিরও। এই অবস্থায় দেশজুড়ে আস্থা স্পেশাল ট্রেন (Aastha Express Train To Ayodhya) চালাবে ভারতীয় রেল। এমনটাই জানা গিয়েছে।
মঙ্গলবারই এই সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে রেলওয়ে (Indian Rail)। যেখানে অয্যোধ্যা যাওয়ার আস্থা স্পেশাল ট্রেনের (Aastha Express Train To Ayodhya)রুট এবং সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। দেশের প্রত্যেক প্রান্ত থেকেই এই আস্থা স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে।
আর সেই তালিকায় রয়েছে হাওড়াও। বাংলা থেকে অযোধ্যা (Aastha Express Train To Ayodhya) যাওয়ার সরাসরি কোনও ট্রেন সার্ভিস নেই। ইতিমধ্যে বিমান পরিষেবা শুরু হয়েছে। তবে ট্রেন চালু হলে বাংলা থেকেও বহু মানুষ অযোধ্যায় যেতে পারবেন বলে মনে করা হচ্ছে।
জাগরণ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী পাঁচ ফেব্রুয়ারি হাওড়া থেকে অযোধ্যা (Aastha Express Train To Ayodhya) যাওয়ার আস্থা স্পেশাল ট্রেন ছাড়বে। অন্যদিক থেকে অযোধ্যা থেকে হাওড়া ফেরার প্রথম ট্রেন ছাড়বে সাত ফেব্রুয়ারি।
এমনটাই ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে কবে থেকে এই ট্রেনের জন্যে টিকিট পাওয়া যাবে কিংবা দাম কত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যা খবর, খুব শীঘ্রই হাওড়া-অয্যোধ্যা আস্থা স্পেশালের বুকিংয়ের বিষয়ে জানানো হবে।
হাওড়া ছাড়াও অন্যদিকে বালাসোর, টাটা নগর থেকেও আস্থা স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার বিমান পরিষেবাও শুরু হয়েছে। আর সেই বিমান কলকাতা থেকে বিমান ছাড়ে দুপুর ১ টা ২৫ মিনিটে, অযোধ্যায় পৌঁছয় দুপুর ৩টে ১০ মিনিটে।
এছাড়া অযোধ্যা থেকে বিমান ছাড়ে সকাল ১১ টায়, কলকাতায় পৌঁছয় দুপুর ১২টা ৫০ মিনিটে। এয়ার ইন্ডিয়া কলকাতা থেকে মোট ৮৫টি বিমান ছাড়বে প্রতি সপ্তাহে।












Click it and Unblock the Notifications