দিল্লি নির্বাচনে গোয়েন্দা রিপোর্ট : ১৪ টি আসন পেতে পারে আপ
নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : গোয়েন্দাসূত্রের খবর সঠিক হলে দিল্লিতে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে হাড্ডাহাড্ডা লড়াই হওয়ার সম্ভাবনা কম। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে আইবি বিস্তারিত সমীক্ষার পর দুটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী, দিল্লি নির্বাচনে হয়তো ১৪ থেকে ১৬-র বেশী আসন পাবে না আম আদমি পার্টি।
আরও পড়ুন : শিক্ষা পেয়েছি, দ্বিতীয়বার সুযোগ পেলে আর পদত্যাগ করব না : অরবিন্দ কেজরিওয়াল
আরও পড়ুন : আম আদমি পার্টিতে সব কিছু ঠিক নেই, বলছেন দলের জনকই
শুধু তাই নয়, রিপোর্ট বলছে, আম আদমি পার্টির অনেক বিশিষ্ট নেতারাই নিজেদের আসন ধরে রাখতে পারবেন কি না যা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। আর এর জন্য অনেকাংশেই দায়ী অরবিন্দ কেজরিওয়ালের ৪৯ দিনের মাথায় সরকার থেকে পদত্যাগ করা।

আম আদমি পার্টির পতন
আইবির রিপোর্টে স্পষ্ট গত কয়েক মাসে আপের উল্লেখযোগ্য পতন হয়েছে। আর এর জন্য অনেকাংশেই দায়ী অরবিন্দ কেজরিওয়ালের ৪৯ দিনের মাথায় সরকার থেকে পদত্যাগ করা। সাধারণ মানুষের সিংহভাগই মনে করছেন সরকার চালাতে গেলে অনেক গুরুতর সমস্যার সম্মুখীন হতে হবে। পদত্যাগ করা বা পালিয়ে যাওয়া এক্ষেত্রে কোনও সমাধান হতে পারে না।
২০১৪-র সঙ্গে এবারের নির্বাচনে আরও একটি বড় ফ্যাক্টর হল কেন্দ্রে সরকারের বদল। দিল্লির মানুষ ভাবছে কেন্দ্রে যে দল রয়েছে, সেই দলই যদি রাজ্যেও ক্ষমতায় আসে তাহলে তা রাজ্যের জন্যই ভাল হবে। আপের ভাবমূর্তি নিয়েও মানুষের ধারণা অনেকটাই বদলেছে। লোকসভা নির্বাচন ও ৪৯ দিনে সরকার ত্যাগের পরই আপ নিয়ে মানুষের ধারণার বদল হতে শুরু হয়েছে। আপকে ঘিরে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। যা আসন্ন নির্বাচনে ঘোর সমস্যায় ফেলতে পারে দলকে।
কিরণ বেদী ফ্যাক্টর
কিরণ বেদীর যোগ দেওয়াটা অবশ্যেই বিজেপির পক্ষে যাবে বলেই রিপোর্টে তুলে ধরা হয়েছে। অনেকেই মনে করছিলেন হয়তো আর একবার সুযোগ দিলে ভাল মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবেন কেজরিওয়াল। কিন্তু দৌড়ে কিরণ বেদী চলে আসাটা কেজরিওয়ালের পক্ষে খুব একটা সুখকর নয়। কারণ মানুষ সবসময়উ একটা নতুন অথচ দৃঢ় মুখ দেখতে চায় মুখ্যমন্ত্রী হিসাবে। সে চাহিদা পূরণ করছেন কিরণ।
একে আপের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তার উপর আপের একাধিক জনপ্রিয় নেতা দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। অনেকে দলে একনায়কতন্ত্রের অভিযোগ তুলেছেন দল থেকে বেরিয়ে গিয়ে। যা দিল্লির ভোটারদের মনে প্রবল প্রভাব ফেলেছে। দিল্লির নির্বাচনে আপ হারলে তার পিছনে এটি একটি বড় কারণ হবে।
বিশেষজ্ঞদের মত
প্রখ্যাত জনমত সমীক্ষক ডঃ সন্দীপ শাস্ত্রীর কথায়, ৪৯ দিনের মাথায় সরকার ছেড়ে বেরিয়ে আসার মনোভাব লোকসভা নির্বাচনেই হাড়ে হাড়ে টের পেয়েছে আপ। দলের অনেক নেতাই তা উপলব্ধি করেছে। কিন্তু আমার সন্দেহ আছে এই উপলব্ধিও ড্যামেজ কন্ট্রোল করতে পারবে কি না।
খুব সঙ্গত কারণেই দিল্লি নির্বাচনে ব্যাকফুটে থেকেই শুরু করবে কেজরিওয়ালের আপ। অন্যান্য ফ্যাক্টরের তুলনায় কেজরিওয়ালের অকাল পদত্যাগ দলের হারের ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।
আমার মতে আসন্ন বিধানসভা নির্বাচনে খুব সহজেই জয় পাবে বিজেপি। আর একটি উল্লেখযোগ্য বিষয় দিল্লির এবারের ভোটে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর তা হল কংগ্রেস ধুয়ে মুছে যাবে, আর আপ সেই ভোট ব্যাঙ্কটি নিজেদের দিকে ঘোরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications