আম আদমি পার্টিতে সব কিছু ঠিক নেই, বলছেন দলের জনকই
নয়াদিল্লি, ২২ জানুয়ারি: দিল্লিতে আসন্ন বিধানসভা ভোট উপলক্ষে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে আম আদমি পার্টি। কিন্তু দলের অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য শান্তি ভূষণ বললেন, আম আদমি পার্টিতে সব কিছু ঠিক নেই। দল আশানুরূপভাবে চলছে না।
একদা আম আদমি পার্টির প্রতি সহমর্মী তথা বর্তমানে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদীর ভূয়সী প্রশংসা করেছেন শান্তি ভূষণ। তিনি বলেছেন, "বিজেপি ওঁকে দলে নিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে। 'ইন্ডিয়া এগেইনস্ট কোরাপশন' আন্দোলনে ওঁর ভূমিকা অনস্বীকার্য। আশা করি, কিরণ বেদী দিল্লিতে স্বচ্ছ প্রশাসন উপহার দিতে পারবেন।"

পাশাপাশি, তিনি বলেন, "আমার মনে হয়, আম আদমি পার্টিতে সব কিছু ঠিক নেই। দল আশানুরূপভাবে চলছে না। নতুন করে ভাবতে হবে আম আদমি পার্টিকে। দলের রাজনীতিক মান বাড়াতে হবে।"












Click it and Unblock the Notifications