লোকসভায় আপ সাংসদ ভগবন্ত মানের সমালোচনা কবিতা ভাইরাল ইন্টারনেটে

লোকসভায় আপ সাংসদ ভগবন্ত মানের সমালোচনা কবিতা ভাইরাল ইন্টারনেটে
নয়াদিল্লি, ২৬ জুলাই : ছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান। হয়ে গিয়েছেন সাংসদ। কিন্তু হাস্যকবিতার রসবোধ এখনও ঝেড়ে ফেলতে পারেননি আম আদমি পার্টির সাংসদ ভগবন্ত মান। সংসদেও তাঁর বক্তব্য তুলে ধরলেন কবিতার মাধ্যমেই। বুঝিয়ে দিলেন অতি গুরুগম্ভীর বিষয়ও কত হাল্কা মেজাজে বোঝানো সম্ভব।

ভগবন্ত মানের সেই ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে। গত সপ্তাহে সংসদে অরুণ জেটলির সাধারণ বাজেটের সমালোনা করতে গিয়ে বিজেপি 'আচ্ছে দিন' স্লোগানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে যে ছড়াটি তৈরি করেছেন তাতে গুরুগম্ভীর বার্তা রয়েছে। স্পষ্ট বিরোধীতা রয়েছে। যা মনোগ্রাহীও বটে।

হলুদ পাগড়ি পরা ভগবন্ত মানের প্রশ্ন, আচ্ছে দিন আসবে বলছেন, পেট্রোলের দাম বাড়ছে, রেলের ভাড়া বাড়ছে তাও বলবেন সুসময় আসবে?

একটি জনপ্রিয় রিয়্যালিটি শো এ অংশ নিয়ে ঘরে ঘরে পরিচিত হয়ে গিয়েছিলেন ভাগবন্ত মান। পিপলস পার্টি পাঞ্জাবের টিকিটে পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন ভগবন্ত। এপর আপের টিকিটে সাঙ্গরুর থেকে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। ২ লক্ষ ভোটের রেকর্ড ব্যবধানে জিতে সংসদে পৌছন এই কমেডিয়ান নেতা।

আসুন দেখে নেওয়া যাক ভিডিওটি।

<center><iframe width="100%" height="510" src="//www.youtube.com/embed/02d3tyu71Wc" frameborder="0" allowfullscreen></iframe></center>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+