মোরাদাবাদের আপ প্রার্থী ১২ কোটি টাকার ঋণ খেলাপি!

ব্যাঙ্কসূত্রের খবর, খালিদের সম্পত্তি ব্যাঙ্কের কাছে বন্দক রাখা ছিল। সেই সম্পত্তির নিলাম করবে ব্যাঙ্ক। এমনকী মনোনয়ন পত্রেও এই ১২ কোটি টাকার বিষয়ে বিস্তারিতভাবে জানাতে হবে তাকে।
মনোনয়ন পত্রেও এই ১২ কোটি টাকার বিষয়ে বিস্তারিতভাবে জানাতে হবে খালিদকে
ব্যাঙ্ক অফ বরোদার বরেলি অঞ্চলের ম্যানেজার পি জে ভালিয়া জানান, বছর দুয়েক আগে কলেজ তৈরি করার জন্য খালিদ বাদৌন শাখা থেকে ১২ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। অজ্ঞাত কারণবশত প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। ঋণগ্রহীতাও ঋণশোধের খেলাপ করতে শুরু করেন। আমরা উদ্বিগ্ন হয়ে বিষয়টি নিয়ে খালিদের সঙ্গে যোগাযোগ শুরু করি। আমি নিজেও ফোন করে ঋণ শোধের বিষয়ে ওর কাছে জানতে চেয়ছি। ঋণ শোধ না করার ফলে দিনের পর দিন সুদের পরিমাণও বাড়তে থাকছে।
যদিও ঋণ পরিশোধ না করার অভিযোগ অস্বীকার করেছেন আপ নেতা খালিদ পারভেজ। খালিদের অভিযোগ, ব্যাঙ্ক আগে থেকে কিছু না জানিয়েই অবাধ পদ্ধতিতে ঋণ পরিশোধের সময় এক বছর কমিয়ে দিয়েছে, যার ফলে তাঁকে কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তবুও ওই ঋণের বিনিময়ে যে পরিমাণ সম্পত্তি তিনি বন্দক রেখেছেন তা নিলাম করে বখেয়া টাকা পাওয়ার জন্য যথেষ্ট বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে খালিদ পারভেজের নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। পারভেজকে প্রার্থী করায় চটেছিল স্থানীয় আপ নেতৃত্ব। আপের শীর্ষ নেতৃত্ব খালিদ পারভেজকে নির্বাচনের টিকিট দিলেও তাঁকে বহিরাগত হিসাবেই গণ্য করছিল স্থানীয় নেতৃত্ব। স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই বাইরে থেকে খালিদ পারভেজকে তুলে এনে টিকিট দিয়ে দেওয়ায় বিক্ষুব্ধ স্থানীয় নেতৃত্ব। এর পর আবার খালিদের ঋণ খেলাপির ঘটনা আরও এক নতুন বিতর্ককে উস্কে দিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications