AAP: দিল্লিতে আপ সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে ED তল্লাশি
সাত সকালে ফের রাজধানী দিল্লিতে তোলপাড়। আপ সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে ইডি তল্লাশি। আবগারি দুর্নীতি মামলায় এই ইডি অভিযান বলে জানা গিয়েছে। এই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকেও তলব করে জেরা করেছে ইডি।
আবগারি দুর্নীতি মামলায় আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই এবং ইডি তদন্তে ছাড় পত্র দিয়েছিল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। তার পর থেকেই আপের একের পর এক মন্ত্রী এবং সাংসদের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি, সিবিআই। বুধবার সকাল থেকে আপের রাজ্য সভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারীকরা।

এর আগে িদল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি এবং সিবিআই। ফেব্রুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করে সিবিআই। যদিও তদন্তে মণীশ সিশোদিয়ার িবরুদ্ধে কোনও তথ্য প্রমাণ দেখাতে পারেনি তদন্তকারীরা। দিল্লিতে আবগারী নীতিতে পরিবর্তন এনে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে কেজরিওয়াল সরকার । বেআইনি ভাবে একাধিক ব্যক্তিকে আবগারী লাইসেন্স দেওয়া হয়েছে। এবং তাঁদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে আম আদমি পার্টি। এমনই অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।
সঞ্জয় সিংয়ের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন তদন্তকারীরা। সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় সিংয়ের তল্লাশির ভিডিও শেয়ার করে মোদী সরকারকে তীব্র নিশানা করেছে আপ। আবারও সৎ মানুষদের উপর মোদী সরকারের নির্যাতন ভয়াবহ আকার নিয়েছে বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি।












Click it and Unblock the Notifications