দিল্লি বিধানসভা নির্বাচনে আপের প্রার্থী তালিকা প্রকাশ, কোন হেভিওয়েট কোন কেন্দ্রে
রাজধানীতে বিধানসভা নির্বাচনের দামামা, আপের প্রার্থী তালিকায় স্থান পেলেন কারা
নতুন বছরের শুরুতেই নির্বাচনী দামামা বাজতে শুরু করেছে রাজধানী শহরে। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন ঘোষণা হতেই আপ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিল। মঙ্গলবার আম আদমি পার্টি দিল্লি বিধানসভার ৭০টি আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।

কোন হেভিওযেট কোন কেন্দ্রে
এই তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন তিনি নিজে নয়াদিল্লি থেকে এবং উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া পটপাড়াগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই তালিকায় রয়েছেন রাঘব চাড্ডা, অতিশি এবং দুর্গেশ পাঠকসহ ২৪ জন নতুন মুখ।
|
নতুন মুখদের গুরুত্ব
রাঘব চাড্ডা রাজিন্দর নগর এবং অতিসি কালকাজি থেকে লড়াই করবেন। দুর্গেশ পাঠক কারাওয়াল নগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখান থেকে ২০১৫ সালে আপের বিদ্রোহী কপিল মিশ্র জিতেছিলেন।
|
কংগ্রেসত্যাগী বিধায়ক আপের প্রার্থী
গত সপ্তাহে কংগ্রেস থেকে এএপি-তে যোগ দেওয়া মতিয়া মহলের বিধায়ক শোয়েব ইকবাল একই আসন থেকে লড়াই করবেন। তিনি পাঁচ বারের বিধায়ক। কংগ্রেস তাঁকে প্রার্থী তালিকায় স্থান না দেওয়ায় এবার আপের টিকিটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।












Click it and Unblock the Notifications