আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক এবার বাধ্যতামূলক! বড় বৈঠক ডাকল নির্বাচন কমিশন
Aadhar -Voter Card Link: 'ভূতুড়ে ভোটার' নিয়ে তোলপাড় বাংলা। অন্য রাজ্যের ভোটারের নাম ইচ্ছাকৃত ভাবে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বলে অভিযোগ। এই ইস্যুতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়াচ্ছে শাসকদল তৃণমূল। এর মধ্যেই আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে ভোটার কার্ড (voter identity cards) যুক্ত করার পথে হাঁটতে চলেছে নির্বাচন কমিশন। এই মর্মে আগামী মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকও ডাকা হয়েছে।
যেখানে স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব সহ একাধিক একাধিক মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, UIDAI এর (CEO) সিইও ভুবনেশ কুমারকেও এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে (Aadhar Card-Voter Card Link) ।

জানা যাচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar) এর নেতৃত্বে এই বৈঠক হবে। যেখানে ইলেকশন কমিশনার সুখবীর সিং এবং বিবেক জোশীও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।
Aadhar Card-Voter Card Link: আধার-ভোটার লিঙ্ক বাধ্যতামূলক
জনপ্রতিনিধিত্ব আইনে বেশ কিছু সংশোধনী আনা হয়। যেখানে ভোটার কার্ডের (EPIC) এর সঙ্গে আধার লিঙ্ক করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরেই নির্বাচন কমিশন এই বিষয়ে উদ্যোগী হয়। এবং আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কের কাজ শুরু করে। তবে এই বিষয় বাধ্যতামুলক নয়। তবে এহেন বৈঠকের পরেই জল্পনা আধার-ভোটার লিঙ্ক বাধ্যতামূলক করা হতে পারে। সূত্রের খবর, নির্বাচন কমিশন এই বিষয়ে ওই বৈঠকে আলোচনা করতে পারে। আলাদা ডেটাবেস নির্বাচন কমিশন তৈরি করতে পারে বলেও খবর।
Aadhar Card-Voter Card Link:ইউনিক ভোটার নম্বর দেওয়ার কথা বলা হয়েছে
ভূতুড়ে ভোটার ইস্যুতে লাগাতার চাপের ফলে ইউনিক ভোটার নম্বর দেওয়ার কথা বলা হয়েছে কমিশনের তরফে। এজন্য তিনমাস সময় চেয়ে নেওয়া হয়েছে। এর মধ্যেই পাল্টা বিজেপির তরফে বায়োমেট্রিকে আঙ্গুলে ছাপ দিয়ে ভোটের দাবি তুলেছে বঙ্গ বিজেপি। বাংলার যুযুধান দুই পক্ষই ইতিমধ্যে একাধিক দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। ফলে ২৬ এ বাংলায় বিধানসভা ভোটের আগে চাপ বাড়ছে নির্বাচন কমিশন। এই অবস্থায় এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, আজ শনিবার বিকেলেই ভুয়ো ভোটার ইস্যুতে জরুরি বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার উপস্থিত থাকবেন বলে খবর।












Click it and Unblock the Notifications