Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'হ্যাপি নিউ ইয়ার' মেসেজ? সাবধান! এক ক্লিকেই সব টাকা গায়েব, কীভাবে হচ্ছে? বিপদ এড়াবেন কীভাবে?

নতুন বছর মানেই শুভেচ্ছা, আনন্দ আর উদযাপন। আর এই সময়টাকেই কাজে লাগাচ্ছে সাইবার প্রতারকরা। তারা হোয়াটসঅ্যাপে নতুন বছরের শুভেচ্ছার নাম করে এমন কিছু মেসেজ পাঠাচ্ছে, যে মেসেজ গুলো একবার ক্লিক করলেই বড় বিপদ হতে পারে। একটু অসাবধান হলেই মোবাইল হ্যাক হওয়া থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকাল অনেকের ফোনেই হঠাৎ করে হোয়াটসঅ্যাপে, 'Happy New Year 2025, আপনার জন্য স্পেশাল নিউ ইয়ার গিফট, এক ক্লিকে দেখুন আপনার নতুন বছরের শুভেচ্ছা' মেসেজটি আসছে।

সেই মেসেজের সঙ্গে থাকে একটি লিঙ্ক বা ফাইল। অনেক সময় আবার এই মেসেজ আসে অচেনা কোনও নম্বর থেকে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, পরিচিত কারও নম্বর থেকেই পাঠানো হয়েছে মেসেজ। পরিচিত নাম দেখার পরেই অনেকেই কিছু না ভেবে লিঙ্কে ক্লিক করে দেন। আর সেখান থেকেই শুরু হয় আসল সমস্যা।

কীভাবে ফাঁদে ফেলছে প্রতারকরা?

লিঙ্কটিতে ক্লিক করলে প্রথমে একটি সুন্দর, রঙিন ওয়েবপেজ খুলে যায়। সেখানে নতুন বছরের শুভেচ্ছা অথবা কোনও অ্যানিমেশন দেখানো হয়। এরপর বলা হয়, পুরো শুভেচ্ছা বা গিফট দেখতে হলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটি কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। এটি সরাসরি একটি APK ফাইল। আর এই APK ফাইলটাই আসলে সবচেয়ে বিপজ্জনক।

APK ফাইল মানে কী?

সহজ করে বললে বলা যায় যে, APK হলো অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ইনস্টল করার একটি ফাইল। কিন্তু সমস্যাটা তখনই হয়, যখন এই ফাইলটি কোনও অজানা বা অবিশ্বস্ত জায়গা থেকে আসে। নতুন বছরের নামে পাঠানো এই ফাইলগুলোর নাম এমনভাবে রাখা হয়, যাতে সবার মনে হয় এটা কোনও ছবি বা ভিডিও। আসলে এর ভেতরেই লুকিয়ে থাকে ক্ষতিকর সফটওয়্যার।

এই APK একবার ফোনে ইনস্টল হয়ে গেলেই নানা রকম অনুমতি চাইতে শুরু করে। যেমন মেসেজ পড়া, নোটিফিকেশন দেখা, কনট্যাক্টস, স্টোরেজ ইত্যাদি। অনেকেই না বুঝেই সব অনুমতি দিয়ে দেন।

আর তারপরেই ফোনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। দেখা যায় যে, নিজের থেকেই অ্যাপ খুলছে, OTP আসলেও আপনি দেখার আগেই তা ব্যবহার হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। এমনকি আপনার অজান্তেই ব্যাঙ্ক থেকে টাকাও কেটে নেওয়া হতে পারে। এই অ্যাপের মাধ্যমেই প্রতারকরা আপনার OTP পড়তে পারে, ব্যাঙ্ক লেনদেনের তথ্য জেনে নিতে পারে এবং আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অন্যদের কাছেও একই ধরনের স্ক্যাম মেসেজ পাঠাতে পারে।

ভুল করে এই অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে কী করবেন?

যদি ভুল করে এমন কোনো ফাইল ডাউনলোড হয়ে যায়, তাহলে দেরি না করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রথমে সেই অ্যাপটি ফোন থেকে মুছে ফেলতে হবে। এরপর ইন্টারনেট বন্ধ করতে হবে। একটি ভালো মোবাইল সিকিউরিটি অ্যাপ দিয়ে ফোন স্ক্যান করে নিতে হবে। অন্য কোনও নিরাপদ ফোন বা ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ, ইমেল এবং ব্যাঙ্কিং অ্যাপের পাসওয়ার্ড বদলে ফেলতে হবে। ব্যাঙ্ককে বিষয়টি জানিয়ে দিতে হবে এবং লেনদেনের দিকে নজর রাখতে হবে। প্রয়োজনে cybercrime.gov.in ওয়েবসাইটে অভিযোগ জানাতে হবে অথবা ১৯৩০ নম্বরে ফোন করতে হবে।

মনে রাখবেন, নতুন বছরের শুভেচ্ছা দেখার জন্য কখনোই আলাদা কোনও অ্যাপ ডাউনলোড করার দরকার পড়ে না। হোয়াটসঅ্যাপে আসা কোনো APK ফাইল কখনোই ডাউনলোড করবেন না। সে মেসেজ কোনও পরিচিত কারও নম্বর থেকেই আসুক না কেন। নতুন বছরের আনন্দ যেন একটুখানি অসাবধানতার কারণে বিপদে বদলে না যায়। তাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+