ফের রাতের অন্ধকারে ভাইয়ের সামনেই চরম পরিণতি ঘটল বোনের!
ফের আরও এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী পুনে। পুনে তরুণী ধর্ষণের ঘটনার এক সপ্তাহের মাথাতেই ফের নির্যাতনের শিকার আরও এক তরুণী। মহারাষ্ট্রের পুনে জেলার শিরুর তহসিল এলাকায় এক ১৯ বছর বয়সী তরুণীকে ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই ব্যক্তি ছুরি দেখিয়ে তরুণী ও তার খুড়তুতো ভাইকে ভয় দেখায় এবং তাদের অশ্লীল কাজ করতে বাধ্য করে যা তারা নিজেদের মোবাইলে রেকর্ডও করে।
শনিবার রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে, যখন দুই খুড়তুতো ভাই বোন একটি নির্জন স্থানে বসে ছিলেন। অভিযুক্তরা মোটরবাইকে এসে তাদের ভয় দেখিয়ে আক্রমণ চালায়।

ছবি সৌজন্য- pexels
কী ঘটেছিল?
যা জানা যাচ্ছে, দুই অভিযুক্ত ব্যক্তি ছুরি দেখিয়ে তরুণী ও তার খুড়তুতো ভাইকে হুমকি দেয়। তাদের অশ্লীল কার্যকলাপে বাধ্য করে ও তা ভিডিও রেকর্ড করে। এরপর ওই দুই অভিযুক্তও তরুণীকে ধর্ষণ করে। তার সোনার নাকের আংটি ও দুল ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রঞ্জনগাঁও থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর মহাদেব ওয়াঘমোডে এই প্রসঙ্গে জানিয়েছেন, "নির্যাতিতা নারী ঘটনার ধাক্কায় ভীত থাকলেও সাহস সঞ্চয় করে পুলিশের ১১২ নম্বরে ফোন করেন এবং পুরো বিষয়টি জানান"।
কল পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের ক্রাইম টিম দ্রুত পদক্ষেপ নেয় এবং অপরাধ নথিভুক্ত করে। নির্যাতিতার দেওয়া বর্ণনার ভিত্তিতে তল্লাশি শুরু হয় এবং মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়। লুট হওয়া সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে।অভিযুক্তদের ৭ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলেই জানা যাচ্ছে।
এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ২৫ ফেব্রুয়ারি পুনের স্বর্গেট ডিপোতে একটি বাসে এক নারীকে ধর্ষণের ঘটনায় শহর ইতিমধ্যেই আতঙ্কিত। স্বাভাবিক ভাবেই পরপর এই ঘটনা পুনে শহরে মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে।












Click it and Unblock the Notifications