একটিই রেলস্টেশন দুই রাজ্যে ভাগ! এমনই বিরল ছবি রয়েছে এদেশেই, জানেন কোথায়
রেলস্টেশনের এক প্রান্তে এক রাজ্য, বিপরীত প্রান্ত অন্য রাজ্যে। এমনই বিরল ছবি রয়েছে আমাদের দেশেই। রাজ্য দ্বারা বিভক্ত একটি রেলস্টেশন। আবার এমনও শিরোনামও হতে পারে যে, এক রেলস্টেশন দুই রাজ্যকে এক সূত্রে গেঁথেছে। বা ভারতীয় রেল এক করেছে দুই রাজ্যকে, মাধ্যম একটি রেলস্টেশন।
ভারতীয় রেলস্টেশমনের বিরল এই ছবি দেখা যাবে পশ্চিমাঞ্চলে। মহারাষ্ট্রের নন্দুরবার আর গুজরাতের তাপি জেলাকে মিলিয়ে দিয়েছে নবপুর রেলস্টেশনটি। তা একটি অনন্য রেলস্টেশন। এই রেলস্টেশনের একটি অংশ গুজরাতের তাপি জেলায় এবং অন্য অংশটি মহারাষ্ট্রের নন্দুরবার জেলায়।

গুজরাত ও মহারাষ্ট্রের একেবারে সীমান্তে অবস্থিত নবপুর রেলস্টেশন। একসঙ্গে রেলস্টেশনটি স্পর্শ করেছে দুই রাজ্যরে। এমন বিরল রেলওয়ে স্টেশন সারা দেশে একটাই রয়েছে। তা হল এই নবপুর রেলস্টেশন। একটা রেলস্টেশন দুটি রাজ্যে অবস্থিত।
এই অংশ দিয়ে দুই রাজ্য ভাগের পিছনে একটি গল্প রয়েছে। যখন স্টেশনটি নির্মিত হয়েছিল, তখন মহারাষ্ট্র ও গুজরাত ভাগ হয়নি। ১৯৬১ সালের ১ মে মুম্বই প্রদেশকে ভাগ করা হয়। দুটি রাজ্যে ভাগ হয় মুম্বই। একটি হয় মহারাষ্ট্র আর অন্যটি গুজরাত।
এই বিভাজনে দুই রাজ্যের মধ্যে নবপুর স্টেশনটি পড়ে। তখন থেকেই আলাদা পরিচয় পেয়ে আসছে এই রেলস্টেশন। দুই রাজ্যের সীমানা এমন একটি অংশ দিয়ে গিয়েছে যে এই রেলস্টেশনে একটি বেঞ্চও দু-ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটি বেঞ্চের অর্ধেক মহারাষ্ট্রে এবং বাকি অর্ধেক গুজরাতে।

অর্থাৎ এই বেঞ্চে যারা বসে আছেন তাদের কেউ বসে থাকেন মহারাষ্ট্রে। আর কেউ বসে থাকেন গুজরাতে। এই বেঞ্চকে কেন্দ্র করে রেলস্টেশনে একটি সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে। এই বেঞ্চে বসে দূর-দূরান্ত থেকে মানুষ বা যাত্রীরা আসেন ছবি তুলতে।
এখানেই শেষ নয় বিস্ময়ের। এই রেলস্টেশনের টিকিট উইন্ডোটি মহারাষ্ট্রে পড়ে। আর স্টেশন মাস্টার বসেন গুজরাতে। শুধু তাই নয়, এই স্টেশনে চারটি ভিন্ন ভাষায় ঘোষণা হয়ে থাকে। হিন্দি, ইংরেজির সঙ্গে গুজরাতি ও মারাঠি ভাষাতেও ট্রেনের ঘোষণা হয়।

আবার এই স্টেশনে যাবতীয় তথ্য লেখা থাকে চারটি ভাষাতেই। মহারাষ্ট্র ও গুজরাত উভয় রাজ্য থেকে আসা যাত্রীদের সুবিধার্থে চারটি ভাষায় ঘোষণা এবং তথ্য সরবরাহ করা হয়ে থাকে। এমনই পরতে পরতে বিস্ময় লুকিয়ে রয়েছে মহারাষ্ট্র ও গুজরাতের এই বিরল রেলস্টেশনে।
এখানে উল্লেখ্য, দুই রাজ্যের মধ্যে অবস্থিত নবপুর রেলস্টেশনের মোট দৈর্ঘ্য ৮০০ মিটার। তার মধ্যে ৩০০ মিটার মহারাষ্ট্রে অবস্থিত। বাকি ৫০০ মিটার গুজরাতের মধ্যে পড়ে। এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এবং চারটি রেলপথ রয়েছে।












Click it and Unblock the Notifications