বিহারের আরারিয়ায় নদীর ওপরে ব্রিজ ভেঙে দুর্ঘটনা! নির্মাণে গাফিলতির অভিযোগ
বিহারের আরালিয়ার সিকটি ব্লক এলাকায় বাকরা নদীর ওপরে একটি সেতু ভেঙে দুর্ঘটনা। জেলার পদকিয়া ঘাটে বারো কোটি টাকা ব্যয়ে সেতুটি তৈরি হয়। সেতুটি ভেঙে পড়ার পরে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সেটি নির্মাণের পরে একবছরও যায়নি।
ঠিকাদার এবং পূর্ত দফতরের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। উল্লেখ্য পাড়িয়া সেতুর তিনটি পিলার নদীতে ভেসে যাওয়ায় সেতুটি ভেঙে পড়ে।

- সিকতির বিধায়ক বিজয় কুমার জানিয়েছেন, নির্মাণ সংস্থার অবহেলার কারণেই সেতুটি ভেঙে পড়েছে। প্রশাসনের কাছে ব্রিজ ভেঙে পড়া নিয়ে তদন্তের দাবি করেছেন তিনি।
#WATCH | Bihar | A portion of a bridge over the Bakra River has collapsed in Araria pic.twitter.com/stjDO2Xkq3
— ANI (@ANI) June 18, 2024
- তবে বিহারে ব্রিজ ভেঙে পড়ার লম্বা ইতিহাস রয়েছে। নির্বাচনের ঠিক আগে বিহারের সুপৌলে নির্মীয়মান সেতুর স্ল্যাব ভেঙে ৩০ জন শ্রমিক আটকা পড়েন। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়।
- ২০২৩-এর জুনে বিহারের ভাগলপুরে গঙ্গার ওপরে নির্মীয়মান সেতু ভেঙে পড়েছিল। সেতুর ৩২৮ ফুট উঁচু অংশ গঙ্গায় সম্পূর্ণ তলিয়ে যায়। তবে সেই সময় সেখানে কেউ না থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি।
- ২০২২-এর ডিসেম্বরে বুড়িগণ্ডক নদীচে নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে। ব্রিজ তৈরিতে গাফিলতির অভিযোগ ওঠায় পটনা হাইকোর্ট বিহার সরকার এবং ঠিকাদারদের দিকে আঙুল তুলেছিল।












Click it and Unblock the Notifications