দেশের বেসরকারি মহাকাশযাত্রায় নতুন অধ্যায়, হায়দরাবাদে বিক্রম ১ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য বিশ্বের সেরা
ভারতের বেসরকারি মহাকাশ গবেষণায় ঐতিহাসিক এক মাইলফলক। হায়দরাবাদে স্কাইরুট অ্যারোস্পেসের অত্যাধুনিক 'ইনফিনিটি ক্যাম্পাস' ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মঞ্চেই সামনে এল দেশের প্রথম বেসরকারি কক্ষপথগামী রকেট বিক্রম১। মহাকাশ প্রযুক্তিতে ভারতের সক্ষমতা, বিশ্বাসযোগ্যতা ও উদ্ভাবনী শক্তির প্রতীক বলেই এই সাফল্যকে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী।
মোদির কথায়, "বিশ্ব মহাকাশ ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা, সক্ষমতা ও মূল্য এই তিন স্তম্ভে ভারতের নিজস্ব পরিচয় তৈরি হয়েছে। স্কাইরুটের দুই প্রতিষ্ঠাতা পবন চন্দনা ও ভারত ডাকা আজকের তরুণ প্রজন্মের বড় অনুপ্রেরণা।"

ভারতের জেদই বড় শক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মরণ করালেন ভারতের মহাকাশ অভিযানের প্রারম্ভিক দিনগুলো। সীমিত সম্পদের মধ্যেও বিজ্ঞানীদের অদম্য জেদ যে দেশকে আজ বিশ্বমানের লঞ্চ ভেহিকল নির্মাতার জায়গায় পৌঁছে দিয়েছে, তা জোর দিয়ে বললেন তিনি।
"একসময় সাইকেলে চেপে রকেটের অংশ নিয়ে যেতাম, আজ বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য লঞ্চ ভেহিকল তৈরি করছি, ভারতের স্বপ্নের উচ্চতা কখনও সম্পদ নয়, সংকল্প নির্ধারণ করে," মন্তব্য মোদির।
নতুন মহাকাশ নীতি, ইন স্পেসের সৃষ্টি ইসরোর সঙ্গে ঘনিষ্ঠ শিল্প সহযোগিতা.এই তিন প্রধান সংস্কারকে ভারতের বেসরকারি স্পেস সেক্টরের উত্থানের মূল চালিকাশক্তি বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর দাবি,
"এ পর্যন্ত ৩০০র বেশি স্পেস স্টার্টআপ তৈরি হয়েছে। সামান্য পুঁজি, কিন্তু বিশাল স্বপ্ন এই মনোভাবই বেসরকারি মহাকাশ বিপ্লবের জন্ম দিয়েছে।"
জেন জি প্রজন্মের তরুণ ইঞ্জিনিয়ার, ডিজাইনার, কোডার ও বিজ্ঞানীদের হাত ধরে ভারত যেন এক নতুন মহাকাশ পরিচয় তৈরি করছে এমনই মূল্যায়ন প্রধানমন্ত্রীর।
বিশ্ববাজারে ছোট স্যাটেলাইট লঞ্চের চাহিদাই ভারতের সুযোগ
বিশ্বজুড়ে ছোট স্যাটেলাইট ও দ্রুত লঞ্চ পরিষেবার চাহিদা তীব্র গতিতে বাড়ছে। এই বাজারেই ভারতের সবচেয়ে বড় সম্ভাবনা দেখছেন মোদি।
তিনি জানান,
"বিশ্বের বহু সংস্থা এখানে স্যাটেলাইট তৈরি করতে চায়, লঞ্চে সাহায্য চাইছে ও একাধিক প্রযুক্তিগত অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে। ভারতের খরচ সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ব্যবস্থা তাদের আস্থা বাড়িয়েছে।"
স্টার্টআপ বিস্ফোরণ থেকে নিউক্লিয়ার সেক্টরে প্রবেশ ভারতের নতুন দিগন্ত
দেশে এখন ১.৫ লাখের বেশি স্টার্টআপ বিশ্বের তৃতীয় বৃহত্তম ইকোসিস্টেম। ফিনটেক, অঅ্যাগ্রিটেক, হেলথটেক, ডিফেন্স টেক থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি সর্বত্রই প্রবল উদ্ভাবন চলছে, ও তা কেবল বড় শহরেই নয়, ছোট শহর ও গ্রামেও ছড়িয়ে পড়ছে।
মোদির ইঙ্গিত, ভবিষ্যতে বেসরকারি সংস্থাগুলোর জন্য নিউক্লিয়ার সেক্টর ও উন্মুক্ত হতে পারে।
এছাড়া 'ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন' উদ্যোগের ফলে বিশ্বমানের গবেষণা প্রবন্ধে ছাত্র গবেষকদের প্রবেশাধিকারও বাড়ছে।
"আগামী সময় ভারতীয় তরুণ ও উদ্ভাবকদের," বলেই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তাঁর আশা, অদূর ভবিষ্যতে ভারত থেকে উঠে আসবে পাঁচটি স্পেস টেক ইউনিকর্ন।
এক মাসে এক রকেট! স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাসে মহাকাশ শিল্পে নতুন গতি
স্কাইরুট অ্যারোস্পেসের ২ লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত ইনফিনিটি ক্যাম্পাসে তৈরি হবে রকেট। প্রতিষ্ঠাতা পবন চন্দনার দাবি,
"এখানে প্রতি মাসে একটি রকেট তৈরি করা সম্ভব।"
এতে ভারতের বেসরকারি মহাকাশক্ষেত্র বহু গুণ গতিশীল হবে বলেই মনে করা হচ্ছে।
তবে বিক্রম ১ শুধু রকেট নয়, ভারতীয় বেসরকারি মহাকাশযাত্রার নতুন প্রতীক
২০২২ সালে স্কাইরুটের বিক্রম এস ছিল ভারতের প্রথম বেসরকারি রকেট, যা সাব অরবিটাল ফ্লাইটে সফল হয়েছিল। এবার বিক্রম ১ ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট।
স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেওয়ার ক্ষমতা নিয়ে বিশ্ববাজারেও বড় জায়গা করে নিতে পারে বিক্রম ১।
স্কাইরুটকে প্রতিষ্ঠা করেছেন আইআইটি পড়া দুই যুব বিজ্ঞানী পবন চন্দনা ও ভারত ডাকা। দুজনেই অতীতে ইসরোর গবেষক ছিলেন। তাদের প্রয়াসেই ভারত এখন বেসরকারি মহাকাশ প্রতিযোগিতার অন্যতম মুখ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications