Pahalgam Terror Attack: স্বামীকে মেরে স্ত্রী, পুত্রকে ছেড়ে দিল! ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন কর্ণাটকের বাসিন্দা
২২ এপ্রিল, মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। আহত হয়েছেন বহু মানুষ। আর এই ঘটনায় উত্তাল দেশ। সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কর্নাটকের এক পরিবার। যিনি কর্ণাটকের শিবমোগার বাসিন্দা। ভূস্বর্গ দেখতেই স্বপরিবারে কাশ্মীরে এসেছিলেন মঞ্জুনাথ রাও। তবে তাদের কাছে মিনি সুইজারল্যান্ড ঘুরতে আসা যে দুঃস্বপ্নে পরিণত হবে, তা স্বপ্নেও ভাবেননি তারা!
মঞ্জুনাথ রাও, স্ত্রী পল্লবী এবং ছেলে অভিজয়কে নিয়ে কাশ্মীরে ঘুরতে এসেছিলেন তারা। দ্বিতীয় বর্ষের পিইউসি পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়েছিল তার সন্তান। আর সেই আনন্দেই কাশ্মীরে ঘুরতে এসেছিলেন তারা। কয়েকদিন ধরে খুব আনন্দের সঙ্গে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করছিলেন রাও পরিবার। ভ্রমণের ভিডিও থেকে ছবি কিন্তু তারা ক্যামেরাবন্দি করে রেখেছিলেন। তবে সেই সুখ বোধহয় তাদের বেশি ক্ষণ স্থায়ী হল না!

জঙ্গিদের হাতে মারা গেলেন মঞ্জুনাথ রাও। তবে বেঁচে গিয়েছেন স্ত্রী পল্লবী ও তার পুত্র সন্তান। মঞ্জুনাথ রায়ের স্ত্রী পল্লবী সেই মর্মান্তিক ঘটনার কথা শেয়ার করেছেন। যেখানে তিনি বলেছেন, আমি, আমার স্বামী ও ছেলে সকলে পহেলগাঁও ঘুরতে গেছিলাম। মিনি সুইজারল্যান্ড বলে এখানকার সৌন্দর্য অসাধারণ। যা দেখার জন্যই আমরা তিনজন এখানে ঘুরতে এসেছিলাম।
যখন আমরা এখানকার সৌন্দর্য উপভোগ করছি ঠিক তখনই কয়েকজন ব্যক্তি আমাদের কাছে আসে। আমার স্বামীর মাথায় বন্দুক ধরে স্বামীকে গুলি করে মেরে ফেলে। তখন আমি চেঁচিয়ে বারবার বলতে থাকি আমাকে বাঁচান। দয়া করে আমাকে সাহায্য করুন। কাঁদতে কাঁদতে তিনি জঙ্গিদের বলেন, আমার স্বামীকে যখন মেরে ফেলেছেন, তখন আমাদের কেউ মেরে ফেলুন। একই কথা বলেন তার পুত্র সন্তানও। যদিও সেই আবেদন একদম মানতে নারাজ ছিলেন সন্ত্রাসীরা। তারা বলে, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে আমরা মারবো না, যাও মোদিকে গিয়ে বল। তারা আমাদের হিন্দু জানার পরেই আমার স্বামীকে মেরে দিয়েছিল।
আর এই ঘটনার পর তিনজন কাশ্মীরি ভাই আমাকে আর আমার ছেলেকে বাঁচিয়েছে। আমি নিজেও অবাক হয়ে গেছিলাম, যে কিভাবে তারা আমার পুত্রসন্তানকে বাঁচিয়েছে। আর যখন তারা আমাদেরকে বাঁচাতে এসেছিল, সে সময় কিন্তু তারা বারবার বিসমিল্লাহ বিসমিল্লাহ বলছিল। তারাই কিন্তু আমাদের নিরাপদ আশ্রয় নিয়ে যায়। আজ আমি তাঁদের সঙ্গে বসে আছি, তারা কিন্তু আমার কাছে একদমই অপরিচিত কোনও ব্যক্তি নয়, তারা কিন্তু আমার নিজের ভাই। এই ঘটনার কথা শেয়ার করার সময় কেঁদে ফেলেন মঞ্জুনাথ রাওয়ের স্ত্রী পল্লবী।












Click it and Unblock the Notifications