বেঙ্গালুরু প্রেসিডেন্সি কলেজে ছুরিকাঘাতে ছাত্রী খুন! আততায়ীর আত্মহত্যার চেষ্টা
বেঙ্গালুরুর প্রেসিডেন্সি কলেজে ছুরিকাঘাতে খুন হলেন ছাত্রী। ছাত্রীকে খুন করার পর আততায়ী আত্মহত্যার চেষ্টা করে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সোমবারের এই ঘটনায় উত্তেজনা ছড়াল প্রেসিডেন্সি কলেজ চত্বরে।
বেঙ্গালুরুর প্রেসিডেন্সি কলেজে ছুরিকাঘাতে খুন হলেন ছাত্রী। ছাত্রীকে খুন করার পর আততায়ী আত্মহত্যার চেষ্টা করে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সোমবারের এই ঘটনায় উত্তেজনা ছড়াল প্রেসিডেন্সি কলেজ চত্বরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলেজের ভিতরে ঢুকে এক যুবক তাঁকে হত্যা করে।
পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু প্রেসিডেন্সি কলেজে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ১৯ বছরের এক তরুণী। কলেজের ভিতরে ঢুকে পবন কল্যাণ নামে এক যুবক ছুরি নিয়ে তার উপর হামলা চালায়। এরপর ওই যুবক নিজেকেও ছুরিকাহত করেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

সোমবার বেঙ্গালুরুর এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দু-জনকেই। তাঁদের দু-জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে প্রেসিডেন্সি কলেজের ১৯ বছর বয়সী ওই ছাত্রীকে হাসপাতাল নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আততায়ী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
প্রেসিডেন্সি কলেজের ভিজ্যুয়ালগুলিতে দেখা গিয়েছে নিরাপত্তারক্ষীরা ছুরিকাহত ছাত্রীটিকে নিয়ে অ্যাম্বু্ল্যান্সে তুলছে। এই ঘটনায় হতভম্ব ছাত্রছাত্রীরা। চোখের পলকে ঘটে গিয়েছে সাংঘাতিক এই ঘটনা। ছুরি নিয়ে কলেজে ঢুকে হামলা চালিয়েছে এক যুবক। ছাত্রীটিকে প্রেসিডেন্সি কলেজ চত্বরে গাছতলায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল। আততায়ীর অবস্থাও একইরকম।
লায়াস্মিতা হিসাবে চিহ্নিত ব্যক্তিটি
বেঙ্গালুরুতে গ্রামীণ কলেজের ছাত্রীটির উপর কেন হামলা চালাল পবন কল্যাণ। তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। আততায়ী নিজেও ছাত্র। তবে সে এই কলেজের ছাত্র নয়। সে অন্য কলেজের ছাত্র। অন্য প্রতিষ্ঠানের ছাত্র এসে প্রেসিডেন্সি কলেজের এক ছাত্রীর উপর হানলা চালিয়ে খুন করে দিল। প্রশ্ন উঠেছে কলেজের নিরাপত্তা নিয়েও।
খুনের পরই অভিযুক্ত যুবক নিজের জীব শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। যে ছুরি দিয়ে ছাত্রীটির উপর হামলা চালিয়েছিল, সেই ছুরি নিয়ে সে নিজেকেও আঘাত করে। নিজেও রক্তাক্ত হয়ে পড়ে সে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘটনার পিছনে রয়েছে প্রেমের ঘটনা।
প্রেমে প্রত্যাখ্যাত হয়েই পবন কল্যাণ নামে অন্য কলেজের ছাত্র প্রেসিডেন্সি কলেজের ওই ছাত্রীর উপর হামলা চালায় বলে মনে করা হচ্ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এর আগেও তাকে প্রেমে প্রত্যাখ্যানের জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন। ছাত্রীটি বর্তমানে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ায় তাঁকে প্রাণ মেরে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে ওই আততায়ী। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications