হরিদ্বারের ধর্মীয় সম্মেলনে বিদ্বেষমূলক ভাষণের তদন্তে গঠিত হল পাঁচ সদস্যের সিট
হরিদ্বারের ধর্মীয় সম্মেলনে বিদ্বেষমূলক ভাষণের তদন্তে গঠিত হল পাঁচ সদস্যের সিট
হরিদ্বারের বিতর্কিত ধর্ম সংসদে দেওয়া অত্যন্ত প্ররোচণামূলক বিদ্বেষমূলক বক্তৃতাগুলির তদন্তে এবার পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠিত হল। রবিবার গাড়ওয়ালের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল করণ সিং নাগনাল জানান, এসআইটির নেতৃত্বে থাকবেন পুলিশ সুপারিনটেনডেন্ট স্তরের একজন আধিকারিক থাকবেন এবং ফের একবার দাবি করলেন যে ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে উত্তরাখণ্ডের এই হরিদ্বারে ধর্ম সংসদ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, হরিদ্বারে ৩ দিনের ধর্ম সংসদে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় পুলিশ আরও দুই জনের নাম নথিভুক্ত করল মামলায়। শনিবার কোতোয়ালি থানায় নথিভুক্ত মামলায় ইয়াতি নরসিংহানন্দ এবং সাগর সিন্ধু মহারাজের নাম যুক্ত করেছে পুলিশ। নতুন দুটি নাম যুক্ত করায় মামলায় মোট অভিযুক্তের সংখ্যা পাঁচজনে পৌঁছেছে। হরিদ্বারের এই ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলকক বক্তৃতা করা হয়। এই ধর্ম সভা আয়োজন হয়েছিল ১৬ ডিসেম্বর হরিদ্বারের বেদ নিকেতন ধামে। সংশ্লিষ্ট এফআইআরে ২৯৫ ধারাটিও যোগ করা হয়েছে। এছাড়াও ১৫৩এ ধারাতেও মামল দায়ের করা হয়েছে।
হরিদ্বারের সার্কেল অফিসার শেখর সুয়াল জানিয়েছেন যে এফআইআরে গাজিয়াবাদের দাসনা মন্দিরের পুরোহিত জ্যোতি নরসিংহানন্দ গিরি, যিনি অনুষ্ঠানের আয়োজক ছিলেন এবং সাধু সিন্ধু সাগরের নাআম যোগ করা হয়েছে। তবে নতুন ধারা ককেন যোগ করা হল সে বিষয়ে কিছু বলতে চায়নি পুলিশ। এছাড়াও ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র ত্যাগি, সাধ্বী অন্নপূর্ণা, ধর্মদাস, জ্যোতি নরসিংহানন্দ ও সিন্ধু সাগরের নাম এফআইআরে রয়েছে।
প্রসঙ্গত, সংখ্যালঘু বিরোধী হিসেবে পরিচিত জ্যোতি নরসিংহানন্দ এমনিতেই বিতর্কিত এক ব্যক্তিত্ব। এবং এই মামলায় অন্যতম মূল অভিযুক্ত তিনি। প্রথম থেকেই এই মামলায় তাঁর নাম যুক্ত করার দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। উল্লেখ্য, গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর উত্তরাখণ্ডের হরিদ্বারের বেদ নিকেতন ধামে ধর্ম সংসদের আয়োজন করা হয়েছিল। ধর্ম সংসদে প্ররোচণামূলক বক্তব্য পেশ করে হিংসার ডাক দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন উপস্থিত সাধুরা। প্রকাশ্যে কট্টরপন্থার জয়জয়কার দেখা যায় সেই ধর্ম সংসদে। এভাবে প্রকাশ্যে হিংসা ছড়িয়ে দেওয়ার ডাকে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ঘটনায় অভিযুক্তদের অন্যতম ওয়াসিম রিজভি উত্তরপ্রদেশ কেন্দ্রীয় শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ৷ তাঁর বিরুদ্ধে ১৫৩এ ধারায় মামলা রুজু করা হয় ৷ উল্লেখ্য, রিজভিকে ইসলাম ধর্ম থেকে বহিষ্কার করা হয় ৷ তারপরই গত মাসে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন পরে হিন্দু ধর্ম গ্রহণের পর নিজের নাম বদলে রাখেন জিতেন্দ্র নারায়ণ ত্যাগি। হরিদ্বারের ওই ধর্মীয় সম্মেলনের কর্মসূচি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল ৷ তখনই সেখানকার বক্তারা বিদ্বেষমূলক ভাষণ দেন বলে অভিযোগ ৷ দ্রুত সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে ৷ সমালোচনার মুখে পদক্ষেপ করে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ৷












Click it and Unblock the Notifications