'রসগোল্লা' ভেঙে দিল বিয়ে, তুলকালাম কাণ্ড বিয়ে বাড়িতে! সঙ্গে কিল, চড়, ঘুষি, ঘটনা কী? দেখুন ভিডিও
বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন কিল, চড়, ঘুষি, এলোপাথাড়ি লাথির সঙ্গেই চেয়ার ছুড়ে মারামারি! হ্যাঁ, ঠিক এরকম অদ্ভুত ঘটনাই ঘটেছে বিহারের বোধগয়াতে। সেখানেই একটি বিয়ে বাড়িতে রসগোল্লা কম পড়ে যাওয়ায় বর ও কনে পক্ষের মধ্যে চরম বিশৃঙ্খলা ও মারামারি হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, উভয় পক্ষের আত্মীয়স্বজন এবং অতিথিরা চেয়ার ছুড়ে মারামারি করছেন, হাতাহাতি করছেন, ধাক্কাধাক্কি করছেন। কিন্তু ওই মারামারির পরেই বাতিল করে দেওয়া হয় বিয়ের অনুষ্ঠান। সেই সঙ্গে কনে পক্ষের পরিবার বরের পক্ষের পরিবারের বিরুদ্ধে যৌতুকের মামলাও দায়ের করেছে।

জানা গিয়েছে যে, ঘটনাটি ঘটেছে গত ২৯ নভেম্বর বোধগয়ার একটি হোটেলে। ওই হোটেলেই পাত্রীর পরিবারের সদস্যরা ছিলেন। বরের পক্ষ কাছের একটি গ্রাম থেকেই বিয়ে করতে এসেছিল। পুলিস জানিয়েছে যে, বিয়ের আচার অনুষ্ঠান মিটে যাওয়ার পরেই পাত্র পক্ষের লোকজন খাবার জায়গায় এসে সেখানে রসগোল্লার ঘাটতি নিয়ে অভিযোগ করেন। তারপর সেখানেই মারামারি শুরু হয় দুই পক্ষের মধ্যে। খুব তাড়াতাড়িই মারামারি শুরু হয়ে যায় এবং অনেকেই চেয়ার, প্লেট ও অন্যান্য জিনিসপত্র ছোড়াছুড়ি করতে শুরু করে দেয়।
দেখুন মারামারির সেই ভিডিও...
A chaotic scene unfolded in a wedding in #Bihar's #BodhGaya after the bride and the groom's families exchanged blows over a shortage of rasgulla.
— Hate Detector 🔍 (@HateDetectors) December 4, 2025
The incident was caught on CCTV installed inside the hotel where the wedding was taking place, and the video surfaced online.… pic.twitter.com/As6vU9WXSZ
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে, সে মারামারিতে দুই পক্ষেরই কয়েক জন আহত হয়েছেন। পাশাপাশি রসগোল্লার পযাপ্ত পরিমান কমে যাওয়া নিয়ে ঝগড়া হওয়ার ফলে বিয়ে বাতিল হয়ে যায়। তারপর কনে পক্ষের পরিবার বরের পক্ষের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করে।
এই ঘটনার পরে বরের বাবা মহেন্দ্র প্রসাদ বুধবার নিশ্চিত করেছেন যে, রসগোল্লা নিয়েই প্রথমে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। তারপরে মারামারিও শুরু হয়। তিনি দাবি করেছেন যে, কনের পরিবার এই ঘটনা ঘটার পরে মিথ্যে পণের অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার পরে বরের পরিবার বিয়েতে রাজি থাকলেও, কনের পরিবার শেষ পর্যন্ত এই বিয়েতে রাজি হয় না।
বরের মা মুন্নি দেবী দাবি করেছেন যে, মারামারির সময় কনের পরিবার তাঁর নিয়ে আসা উপহারের গয়না নিয়ে নিয়েছে। বরের কাকা সুশীল কুমার বলেছেন যে, বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য জন্য আমরা কনের পরিবারের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু কনের পরিবার কোনও কথাই শুনতে চায়নি।












Click it and Unblock the Notifications