মুম্বইয়ের বান্দ্রায় স্কুটারে যুগলের স্টান্ট ভাইরাল! পুলিশের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি নেটিজেনদের
মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় যুগলকে স্কুটারে স্টান্ট করতে দেখা গিয়েছে। মুম্বইয়ের বান্দ্রা রিক্লেমেশন রোডে চলন্ত স্কুটারে এই যুগলকে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুগল স্কুটার চালানোর সময় আলিঙ্গন বদ্ধ হচ্ছেন। ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা তার সঙ্গীর কোলে বিপরীত দিকে বসে আছেন এবং সঙ্গী শাল দিয়ে ঢেকে রেখেছেন।
যুগলকে চুম্বন করতে আলিঙ্গন করতে ভিডিওতে দেখা গিয়েছে। দু'জনের কারও মাথায় হেলমেট ছিল না। হেলমেট ছাড়াই চালক ও তার সঙ্গী স্কুটারে ছিলেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ছবি নিয়ে মুম্বই পুলিশকে ট্যাগ করেছেন এবং এই স্কুটার যাত্রার জন্য দুজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

এক ব্যবহারকারী পুলিশকে স্কুটারের নম্বর দিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান করেছেন। আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন করেছেন, রাস্তায় অনেক ক্যামেরা লাগানোর পরেও ট্রাফিক পুলিশ কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না?
উল্লেখ করা প্রয়োজন, সাম্প্রতিক সময়ে ভিড় রাস্তায় অনেকেই বাইক নিয়ে স্টান্ট করেন। চালক ও সঙ্গীদের রোমান্সের ভিডিও করার প্রবণতাও দেখা গিয়েছে। সাম্প্রতিক সময়ে রাজস্থানের আজমেঢে় বাইক চালানোর সময় এক যুগলকে চুমু খেতেও দেখা গিয়েছে। দেখে গিয়েছে, গভীর রাতে যাওয়ার সময় চলন্ত বাইকে তারা মুম্বন করছে। আজমেঢ়ের রিজিওনাল কলেজ ক্রসরোড থেকে নওয়ার ভ্যালিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটানো হয়।
This daring duo was spotted at Bandra Reclamation, turning heads with their unconventional scooter ride. @MumbaiPolice we kindly request your attention to ensure everyone's safety on the roads. 🛵 pic.twitter.com/mKrqCILXog
— Bandra Buzz (@bandrabuzz) January 13, 2024
তবে মুম্বইয়ের এই ভাইরাল ভিডিওর পরে পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করে। আরোহীর বিরুদ্ধে মামলা করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করে এবং স্কুটারটি বাজেয়াপ্ত করে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications