আত্মহত্যা নাকি খুন? ‘এনআরসি আতঙ্কে’ আত্মঘাতী প্রদীপের সুইসাইড নোট প্রকাশ্যে! ঠিক কী লেখা তাতে? দেখুন
মঙ্গলবার এনআরসি আতঙ্কে আত্মঘাতি হয়েছিলেন উত্তর ২৪ পরগনার জেলার আগরপাড়ার এক বাসিন্দা। যাঁর নাম ছিল প্রদীপ কর। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণার ঠিক ২৪ ঘণ্টার পরেই আত্মঘাতী হয়েছিলেন ওই ব্যক্তি। মূলত এসআইআর- এর ঘোষণার কারণেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন প্রদীপ কর। ঠিক এমনটাই তিনি লিখে গিয়েছিলেন সুইসাইড নোটে। এনআরসি বা এসআইআর আতঙ্কে আত্মঘাতী প্রদীপের সেই সুইসাইড নোট এবার প্রকাশ্যে। কিন্তু ওই সুইসাইড নোটটিতে কি তাঁরই হাতের লেখা?

পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আগরপাড়ায় বসবাস করা ওই বাসিন্দার অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল। মঙ্গলবার সকালে প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল তাঁরই ঘর থেকে। ঝুলন্ত দেহ উদ্ধার হওয়া ওই ঘর থেকেই পাওয়া গিয়েছিলো একটি ডায়রি এবং সেই ডায়রির পৃষ্ঠার মধ্যে থেকে পাওয়া যায় একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, যে সুইসাইড নোটটি পাওয়া গেছে সেখানে থাকা হাতের লেখাটি মিলিয়ে দেখা হচ্ছে এবং ওই নোটের ফরেন্সিক পরীক্ষা করা হবে। অন্য দিকে, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত প্রদীপ করের ভাইয়ের স্ত্রী।
প্রদীপ কর অবিবাহিত ছিলেন। তিনি তাঁর ভাই এবং ভাইয়ের বৌয়ের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন। সোমবার রাতে খাওয়া-দাওয়া হয়ে যাওয়ার পরে তিনি নিজের ঘরে শুতে চলে যান। মঙ্গলবার সকালে তাঁর ভাইয়ের বৌ বার বার ডেকেও সাড়া না পেয়ে তিনি তাঁর স্বামীকে ডাকেন। অনেক্ষন ডাকাডাকির পরেও সাড়া না পাওয়া গেলে তাঁরা থানায় খবর দেন। পুলিশ এসে ঘরের ভিতর থেকে প্রদীপের ঝুলন্ত দেহ উদ্ধার করে। সূত্রের খবর অনুসারে, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত প্রদীপ করের ভাইয়ের স্ত্রী।
তৃণমূলের তরফ থেকে এরকম মৃত্যুর কারণ হিসেবে এসআইআর (SIR) বা এনআরসি কেই দায়ী করা হচ্ছে।পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল দাবি করেছে, যেদিন থেকে এসআইআর (SIR) বা এনআরসি-র কথা উঠেছে ঠিক তারপর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছে বহু মানুষ। পুলিশও পরে জানায়, প্রদীপের সুইসাইড নোটে এনআরসি-র কথা উল্লেখ রয়েছে। সম্প্রতি যে সুইসাইড নোটটি প্রকাশ্যে এসেছে দাবি করা হচ্ছে, সেটাই প্রদীপের লিখে রেখে যাওয়া শেষ বার্তা ছিল। যদিও সেই সুইসাইড নোটটি আসলেই প্রদীপ করের লেখা কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications