তাসের ঘরের মতো গঙ্গাবক্ষে ভেঙে পড়ল চার লেনের বিশাল সেতু, দেখুন ভিডিও
২০১৪ সালে গঙ্গা উপর গড়ে তোলা হয়েছিল সেতু। সেই সেতুর ঘটা করে উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এখন সেই সেতুর নির্মাণকার্য শেষ হয়নি। নির্মাণাধীন সেই সেতু তাসের ঘরের মতো ভেঙে পড়ল গঙ্গায়। চার লেনের বিশাল সেতুর গঙ্গাপ্রাপ্তি হল।
এবার বিপর্যয় বিহারে। বিহারের ভাগলপুরে চার লেনের সেতু গঙ্গায় ভেঙে পড়ে। সুলতানগঞ্জ ও খাগরিয়াকে সংযুক্ত করেছিল ওই সেতু। চার লেনের ওই সেতু তৈরির কাজ এখনও বাকি ছিল। কাজ শেষ হওয়ার আগেই সলিল সমাধি ঘটল এই সেতুর।

বিহারের ভাগলপুরে গঙ্গার উপর নির্মাণাধীন সেতুটি রবিবার সন্ধ্যায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এক বছরের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল। নির্মাণাধীন সেতুর সুপার স্ট্রাকচার নদীতে পড়ে গিয়েছে। স্থানীয়দের শেয়ার করা ভিডিওতে ধরা পড়েছে এই ঘটনা।
এদিন সন্ধ্যা ৬টা নাগাদ নির্মাণাধীন সেতু ধসের ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসন জানিয়েছে, আমরা 'পুল নির্মাণ নিগম'-এর কাছে রিপোর্ট চেয়েছি।" কেন এই ধরনের বিপর্যয় ঘটল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
#WATCH | Under construction Aguwani-Sultanganj bridge in Bihar’s Bhagalpur collapses. The moment when bridge collapsed was caught on video by locals. This is the second time the bridge has collapsed. Further details awaited.
— ANI (@ANI) June 4, 2023
(Source: Video shot by locals) pic.twitter.com/a44D2RVQQO
এক শীর্ষ জেলা আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, গত ডিসেম্বরে বেগুসরাই জেলার বুড়ি গণ্ডক নদীতে একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে যায়। সেই ঘটনায় কেউ হতাহত হয়নি। কারণ সেতুটি তখনও আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি। সেটি শীঘ্রই উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তার আগেই ভেঙে পড়ে সেতুটি।
এবার এই ঘটনা ঘটল যখন ব্রিজটি উদ্বোধন হয়ে গিয়েছে। এবং ব্রিজ দিয়ে যানবাহনের চলাচল ছিল। তবে প্রশাসন সূত্রে জানানো হয়েছে ঘটনার সময় কোনো গাড়ি সেখানে ছিল না। এবং তা নির্মাণাধীন অবস্থায় ভেঙে পড়েছে। অর্থাৎ যে অংশ ব্রিজ নির্মাণের কাজ চলছিল, সেখানে ঘটেছে দুর্ঘটনা। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications