অসমের ধুবড়িতে ১০৩ বছরের বৃদ্ধা ভোট দিলেন, কেমন ভোট হচ্ছে প্রতিবেশী রাজ্যে?

তৃতীয় দফায় আজ মঙ্গলবার নির্বাচন চলছে। অসমেও সকাল থেকে ভোটগ্রহণ চলছে। প্রতিটি বুথেই লম্বা লাইন দেখা গিয়েছে মানুষের। ১০৩ বছর বয়সী এক বৃদ্ধাকেও ভোট দিতে আসতে দেখা যায়।

অসম এক সময় সিএএ, এনআরসি ইস্যুতে উত্তাল ছিল। রাজ্যের একাধিক জায়গায় হিংসা ছড়িয়েছিল। ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ঘটনাও দেখা যায়৷ লোকসভা নির্বাচনের আগে সিএএ চালু হল দেশে। অসমের লোকসভা ভোটে কতটা প্রভাব পড়বে? সেই প্রশ্ন উঠছে।

Lok Sabha poll

লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে আজ অসমের ধুবড়িতে ১০৩ বছর বয়সী মহিলা তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বীরসিং আমিনেরচর গ্রামের ভিডিও ফুটেজ দেখা গিয়েছে। মানকাচর শহরের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বুথে ঢুকে ভোট দেওয়ার আগে একজন আত্মীয় তাকে ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, আজ অসমের চারটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। প্রথম দুই ঘণ্টার মধ্যে ৮১.৪৯ লক্ষ যোগ্য ভোটার ভোট দিয়েছেন। প্রায় ১০.১২ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে, ধুবড়িতে ১০.৭৫ শতাংশ ভোট পড়েছে। জানা গিয়েছে, এখানে সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে। তারপরে গুয়াহাটিতে ১০. ৩৮ শতাংশ। কোকরাঝাড়ে ৯.৭৭ শতাংশ ভোট পড়েছে। বারপেটাতে সকাল ৯ টার মধ্যে ৯.২৬ শতাংশ ভোট পড়েছে৷

গতকাল রাতে ভারী বৃষ্টিপাত হয়েছিল। সেজন্য সকালের প্রথম দিকে ভোটের গতি শ্লথ ছিল। এমন আন্দাজ করা হয়। বেলা বাড়লে ভোটদানের গতি বাড়বে। এই কথা মনে করছে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলি।

মোট ৮১ লক্ষ ৪৯ হাজার ৯১ জন ভোটার এই চার কেন্দ্রে। যার মধ্যে ৪১ লক্ষের কিছু বেশি সংখ্যা পুরুষর। ৪০ লক্ষ ৪৮ হাজার ৪৩৬ জন মহিলা। ১১১ জন তৃতীয় লিঙ্গের মানুষ। তৃতীয় দফাতেই অসমে আজ শেষ পর্যায়ের ভোট। ৪৭ জন প্রার্থী ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল পাঁচটা পর্যন্ত ভোট চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+