বাড়ি ফেরার পথ কেড়ে চলেছে পরিযায়ীদের প্রাণ, এবার বিহারে ট্রাক উল্টে মৃত ভিনরাজ্যের ৯ শ্রমিক!

উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের পর ফের দুর্ঘটনায় মৃত্যু ভিনরাজ্যের শ্রমিকদের। বিহারের ভাগলপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ন'জন শ্রমিকের। আহত বেশ কয়েকজন। চলছে উদ্ধারকাজ।

ভাগলপুরের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে উলটে যায় ট্রাকটি

ভাগলপুরের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে উলটে যায় ট্রাকটি

আজ সকালে ভাগলপুরের নওগাছিয়ার কাছে শ্রমিকদের ট্রাকটিতে ধাক্কা মারে একটি বাস। ট্রাকটি ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে উলটে যায়। ঘটনাস্থানেই মৃত্যু হয় ন'জনের। আহত হন বেশ কয়েকজন। আহত হন বাসের কয়েকজনও। সকলকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

ভিনরাজ্যের ১৫ জন শ্রমিক ছিলেন ট্রাকে

ভিনরাজ্যের ১৫ জন শ্রমিক ছিলেন ট্রাকে

জানা গেছে, ট্রাকটিতে ভিনরাজ্যের ১৫ জন শ্রমিক ছিলেন। প্রত্যেকেই বেঙ্গালুরু থেকে আসা শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরেছিলেন। ট্রেন থেকে নামার পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত কারোর পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সোলাপুরে মৃত্যু হল চার শ্রমিকের

সোলাপুরে মৃত্যু হল চার শ্রমিকের

এদিকে এদিন শ্রমিক সহ বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ইয়াভাতমালে মৃত্যু হল চার শ্রমিকের। আহত ১২। তাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের সোলাপুর থেকে একটি বাসে করে ঝাড়খণ্ড ফিরছিলেন প্রায় ১৭ জন শ্রমিক। এদিন ভোরে মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলার কাছে তাঁদের বাসে ধাক্কা মারে একটি ট্রাক। কার্যত দুমড়ে মুচড়ে যায় বাসের কিছু অংশ। সকলকে বাস থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধ্যপ্রদেশেও একইরকমের দুর্ঘটনা

মধ্যপ্রদেশেও একইরকমের দুর্ঘটনা

এছাড়া লরিতে করে নিজেদের রাজ্যে ফিরতে গিয়ে ঝাঁসি-মির্জা়পুর হাইওয়েতে উল্টে যায় একটি লরিটি। সেই দুর্ঘটনাতেও এদিন মৃত্যু হয় তিন মহিলা শ্রমিকের। আহত আরও ১২ জন শ্রমিক। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা দিল্লি থেকে উত্তরপ্রদেশে নিজেদের গ্রামে ফিরছিলেন। প্রথমে হেঁটে ফিরছিলেন তাঁরা। পরে ওই লরির চালক তাঁদের গ্রামে পৌঁছে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তাই লরিতে উঠে পড়েন শ্রমিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+