ভ্যাকসিন সংকট তুঙ্গে! দেশের ৯ রাজ্য শীর্ষ আদালতকে জানাল 'স্টক' সম্পর্কীয় হাড়হিম করা তথ্য
৯ টি রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বড় বার্তা পৌঁছল সুপ্রিম কোর্টের কাছে
কেন্দ্রীয় সরকার জানিয়েছে দিয়েছে যে ১ মে থেকে দেশে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের প্রত্যেকেই করোনার ভ্যাকসিন পাবেন। তবে বাস্তবে সেই টিকাকরণে র প্রক্রিয়ায় কার্যত হিমশিম খাচ্ছে রাজ্য থেকে বহু কেন্দ্র শাসিত অঞ্চল। ভ্যাকসিন স্টকনের কমতি নিয়ে এবার বিজেপি শাসিত রাজ্যগুলিও মুখ খুলতে শুরু করেছে।

ফেজ থ্রি ভ্যাকসিনেশন ও ভারত
ভারতে মে মাস থেকেই ১৮-৪৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন করার নির্দেশ রয়েছে। এটি দেশের ভ্যাকসিনেশনের তৃতীয় পর্যায়। তবে একাধিক রাজ্যের দাবি যে তাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন নেই , বা মে মাসের শেষ পর্যন্ত টিকাকরণের জন্যও ভ্যাকসিন থাকবে না। ভ্যাকসিনের ঘাটতির কথা নির্মাতা সংস্থার দেওয়া তথ্যের প্রেক্ষিতে এদিন শীর্ষ আদালতকে জানিয়ছে দেশে ৯ রাজ্য।

ভ্যাকসিনের কমতি বিজেপি শাসিত রাজ্যেও
সুপ্রিম কোর্ট এদিন, করোনাকালে অত্যাবশ্যকীয় পরিষেবার সরবরাহ সংক্রান্ত একটি মামলার শুনানি শুরু করে। সেই শুনানিতে দেশের ৯ টি রাজ্য যে হলফনামা পেশ করেছে, তাতে দেখা গিয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ছাড়াও, পাঞ্জাব, মহারাষ্ট্র, কেরল, ঝাড়খন্ড, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, নাগাল্যান্ড, মনিপুরে মে মাসের শেষ পর্যন্ত ভ্যাকসিনের পরিমাণ থাকার কথা ছিল, তা নেই। ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলি থেকে তথ্য পেয়েই একথা জানা গিয়েছে বলে জানিয়েছে রাজ্যগুলি।

শীর্ষ আদালতকে কী জানানো হয়েছে?
দেশের ২৫ টি রাজ্য ও ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল এদিন করোনা কালে কী কী পদক্ষেপ নিয়েছে, তার খতিয়ান পেশ করে সুপ্রিম কোর্টে। করোনা কালে অক্সিজেন, বেড, ওষুধ, হাসপাতাল সহ বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্যগুলি নিজের বাসিন্দাদের সুরক্ষায় কী কী করেছে, তা এদিনের হলফনামায় পেশ করেছে। দেখা গিয়েছে দেশের এক তৃতীয়াংশ এলাকাতেই ভ্যাকসিনের চরম কমতির পরিস্থিতি রয়েছে।

করুণ পরিস্থিতি কেরল, দিল্লি, ঝাড়খন্ডে
ভ্যাকসিনের কমতির জেরে কেরল আপাতত ভ্যাকসিনেশনের গতি কমাতে বাধ্য হয়েছে। হিমাচল প্রদেশ জানিয়েছে সেরাজ্যের মাত্র ২০ শতাংশকে ভ্যাকসিন দেওয়া গিয়েছে। এদিকে , ৪৫ বছরের উর্ধ্বে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য রাখা ভ্যাকসিন স্টক থেকে তৃতীয় পর্যায়ের টিকাকরণ সম্ভব কি না খতিয়ে দেখছে ঝাড়খন্ড। অন্যদিকে দিল্লি জানিয়ে দিয়েছে তারা ৮৯ লাখ কম কোভিশিল্ড পেয়েছে নির্দিষ্ট লক্ষ্যমাত্রার থেকে। ফলে ক্ষতিগ্রস্ত দেশের রাজধানীও।












Click it and Unblock the Notifications